শুভেন্দুও কি রাজভবন অভিযান করবেন? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সুকান্তের

এবার কি তাহলে যত কাণ্ড রাজভবন চত্বরে? এই প্রশ্ন উঠে গেল। রাজভবন অভিযানের ডাক দেবেন শুভেন্দু অধিকারী? অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরনা না তুললে এবার রাজভবনের দিকে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা। তাহলে কি রাজভবনকে ঘিরে রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশ বাড়তে শুরু করল?

সোমবার পঞ্চম দিনে শেষ হল তৃণমূলের কর্মসূচি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধরনা কর্মসূচি চলেছে। সোমবার বিকেলে রাজভবনে সিভি আনন্দ বোসের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিরা বৈঠক করেছেন। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড রাজ্যপালের সামনে তিনটি প্রশ্ন রেখেছেন।

Suvendu Adhikari

আর সোমবার সন্ধ্যাতেই যেন ক্রমশ রাজনৈতিক পারদ বাড়তে শুরু করেছে। রাজ্যপাল ফের দিল্লি চলে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা ফিরে গিয়েছেন ধরনামঞ্চে। তাহলে কি তৃণমূল ধরনা তুলছে না? এই প্রশ্ন উঠছে শুরু করেছিল। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন। ধরনা কর্মসূচি এবারের মতো তুলে নেওয়া হল।

তবে এই ধরনা কর্মসূচি নিয়ে রীতিমতো জলঘোলা শুরু হয়েছে। বিরোধী শিবির পুলিশ - প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে এবার রাজভবন অভিযানের ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৪৪ ধারা না মেনে রাজভবনের বাইরে এই কর্মসূচি চালাচ্ছে তৃণমূল। পুলিশ ধরনা তোলার কোনও ব্যবস্থাই করছে না। রাজভবনের অনতিদূরেই তৃণমূল কংগ্রেস ধরনা করছে। সেই বিষয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে।

এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রাজভবন অভিযানের ডাক দিলেন। শুভেন্দু দাবি জানিয়েছেন, তৃণমূল আজকের মধ্যে ধরনা না তুললে বিজেপি রাজভবন অভিযান করবে। শুভেন্দুর কথায়, গ্রুপ ডি সংগ্রামী মঞ্চ সহ ৮ টি সংগঠন রাজভবনের সামনে বসতে চেয়েছে। যদি তাঁরা আজকের মধ্যে অনুমতি না পান তাহলে তাঁদের কোর্টে যেতে বলেছি। আজ সোমবারই শেষ তারিখ।প্রয়োজনে আমরা রাজভবন অভিযান করব।

তৃণমূলের এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বিজেপি রাজভবনের সামনে বসতে চাইলে মুখ্যমন্ত্রীর পুলিশ সেই অনুমতি দেবে? ওই মঞ্চ থেকে তৃণমূলের নেতারা ভুল বক্তব্য রেখেছেন। ভুল কথা বলে মানুষের নজর ঘোরানো হচ্ছে।

সুকান্ত মজুমদার প্রশ্ন ছুঁড়েছেন, রাজভবনের সামনে চাকরিপ্রার্থীরা অবস্থানে বসতে চাইলে কী হবে? রাজ্য পুলিশ কি সেক্ষেত্রেও ধরনায় বসতে দেবে? রাজভবনের বাইরেও কি এবার থেকে কর্মসূচি দেখা যাবে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে? প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+