Suvendu Adhikari: অভিষেকের বিরুদ্ধে বড় পদক্ষেপ শুভেন্দুর, 'বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও' রুখতে তৈরি প্ল্যান

Suvendu Adhikari: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজই তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করছেন।

সোমবার আদালতে জনস্বার্থ মামলাও দায়ের করবেন বলে জানিয়েছেন শুভেন্দু। বিজেপি নেতা-কর্মীদের দুশ্চিন্তার কারণ নেই, তিনি আছেন, অভয়বাণী নন্দীগ্রামের বিধায়কের।

Suvendu Adhikari: অভিষেকের বিরুদ্ধে বড় পদক্ষেপ শুভেন্দুর

অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেন বুথস্তরে ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে তৃণমূল। যদিও এই কর্মসূচিকে সংশোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বুথস্তরে নয়, ব্লকস্তরে হোক। বিজেপির নেতার বাড়ির ১০০ মিটার দূরে শান্তিপূর্ণভাবে প্রতীকী ঘেরাও হবে। কেউ যাতে অবরুদ্ধ হওয়ার অভিযোগ না করতে পারেন সেজন্যই এই পরিবর্তন।

শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, তৃণমূল এই কর্মসূচি নিলে তাদের সাংসদদেরও পার্লামেন্টে ঢুকতে না দেওয়ার বন্দোবস্ত করা হবে। একজন জনপ্রতিনিধি নাগরিকের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার খর্ব করার ডাক দিতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন শুভেন্দু। এমনকী রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীরও এমন কর্মসূচিকে সমর্থন করা অবৈধ বলে দাবি করেন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari: অভিষেকের বিরুদ্ধে বড় পদক্ষেপ শুভেন্দুর

আজ কলকাতায় শুভেন্দু বলেন, আমি নিজে এমন বিক্ষোভ কর্মসূচির শিকার হয়েছি। আমার কাঁথির বাড়ির সামনে ১০-১২ বার অসভ্যতামি হয়েছে। ভাইপো গিয়ে দু-বার মিটিং করেছেন। আমার বাড়ির সামনে মাইক বাঁধা হয়। আমি বাড়িতে বিশেষ থাকি না, কলকাতা বা জেলাতেই থাকি। বাড়িতে ৮৫ বছর বয়স্ক বাবা রয়েছেন, যিনি জনপ্রতিনিধি। মা অসুস্থ, তাঁর বয়স ৭৫। ছোট ভাইপো, ভাইঝিরাই রয়েছে।

শুভেন্দুর কথায়, আমার বাড়ির সামনে যে অসভ্যতামি হয়েছে তার তথ্যপ্রমাণ রয়েছে। পুলিশের সঙ্গে সেটিং করে এই ধরনের কর্মসূচি ওরা নেয়। আমি কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা পাই। তা সত্ত্বেও আমার বাড়ির সামনে তৃণমূল এ ধরনের কর্মসূচি নিয়েছে, ভিডিও তুললে বলে বিজেপি বেতন দেয়? আমার বাড়িতে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও যেখানে এমনটা হয়, সেখানে বিজেপির কর্মীরা তো নিরাপত্তা পান না।

অভিষেক আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে গিয়ে বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদদের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়েছিলেন। উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী। সেখানকার মানুষ ওদের তাড়িয়েছেন। আমাদের বিজেপি নেতা-কর্মীরা দরিদ্র পরিবারের। তাঁদের কেউ আক্রান্ত হোন বা তাঁদের বাড়ির বাবা-মা ও পরিবারের কারও ক্ষতি যাতে না হয় তার বন্দোবস্ত আমি করব।

Suvendu Adhikari: অভিষেকের বিরুদ্ধে বড় পদক্ষেপ শুভেন্দুর

শুভেন্দু বলেন, আমি ওই মন্তব্যের প্রেক্ষিতে আজই হেয়ার স্ট্রিট থানায় ই-মেল পাঠিয়ে এফআইআর করব। এমনিতে তো নগরপাল বিনীত গোয়েলের বাপের ক্ষমতা নেই এফআইআর দায়ের করার। তাই মেল করব। ৫ অগাস্ট ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক কর্মসূচি রয়েছে। সেদিনকেই বেছে নেওয়া হয়েছে। আমার বাড়ির সামনের অসভ্যতামির ভিডিও আদালতেও পেশ করব।

শুভেন্দুর আশা, আইনগতভাবেই এই কর্মসূচিকে রোখা যাবে। তাছাড়াও তৃণমূলের বিজেপি নেতাদের বাড়ি ঘোরাও কর্মসূচিকে রুখতে কী করণীয় তা সময়মতো বিজেপি নেতা-কর্মীদের জানিয়ে দেবেন বলেও মন্তব্য শুভেন্দুর। সকলকে সুরক্ষিত রাখতে তিনি যে বদ্ধপরিকর, সেই বার্তাও দিয়েছেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+