Suvendu On Mamata: বিনীতকে বিধানসভায় পাঠিয়েছেন মমতাই! চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর, পুজোর পর বড় খেলা?

Suvendu On Mamata: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজ রাজ্য বিধানসভায় গিয়েছিলেন কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল। চাঞ্চল্যকর দাবি শুভেন্দু অধিকারীর।

পুজোর পর একদিনে ত্রিফলা আন্দোলনে সরকারকে চাপে ফেলতে বড় কর্মসূচির প্রস্তাবও দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। হাজরার সমাবেশ থেকে ফের দাবি করলেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের।

Suvendu On Mamata

শুভেন্দু হাজরার সভার ফাঁকে বলেন, বিনীত গোয়েল যাঁর ঘরে গিয়েছিলেন সেখানেই আগে ঢুকে সিবিআই জিজ্ঞাসাবাদ সংক্রান্ত সব তথ্য দিয়ে এসেছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। সেটাই বিনীতকে জানানো হয়েছে। বিনীত জানতে গিয়েছিলেন, জিজ্ঞাসাবাদে তাঁর নাম এসেছিল কিনা। এ সব হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। ফোনে আর রিস্ক নিচ্ছেন না।

শুভেন্দু বলেন, বিজেপি পিছনের দরজা দিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চায় না। ভোটে জিতেই বিজেপি সরকার গড়বে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। আরজি কর হাসপাতালে ঘটনার সময় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেফতার হয়েছেন। সিবিআই বলেছে, পুলিশ তথ্যপ্রমাণ লোপাট করেছে। এরপর রাজ্যের পুলিশমন্ত্রীর কি ক্ষমতায় থাকা উচিত?

আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করার কথা বলেন শুভেন্দু। সেই সঙ্গে বলেন, পোস্টমর্টেম করার দরজা থেকে হাজরা মোড়, বিজেপি ন্যায়বিচারের দাবিতে আন্দোলন, প্রতিবাদ চালিয়ে যাবে। সিপিআইএম, কংগ্রেসের মতো বিজেপি সেটিং অপোজিশন নয়।

ন্যায়বিচারের আন্দোলনে মাকু-সেকুরা মিশে আজাদি স্লোগান দিয়েছে বলে দাবি শুভেন্দুর। তিনি বলেন, আমরা হিন্দুরা উৎসব করি না, পুজো করি। পঞ্জিকা, শাস্ত্র মতে পুজোয় অংশ নিয়ে অভয়ার জন্য প্রার্থনা করব। বিজেপি অন্তত ১ হাজার অভয়া মঞ্চ গড়ে সই সংগ্রহ করবে। আড়াই কোটি সই সংগ্রহ করতে হবে।

শুভেন্দু বলেন, রাজ্য বিজেপি সভাপতির ঘোষণামতো কর্মসূচি চলবে। আমরা কলকাতায় যেখানে অনুমতি পাব সেখানে ১ লক্ষ কর্মী, সমর্থকের জমায়েত করে আড়াই কোটি মানুষের সই নিয়ে যাব রাজ্যপালের কাছে। বারবার সভার অনুমতি নিতে কোর্টে যেতে হয়। আজও কোর্টের নির্দেশ মেনে ২০০ লোক নিয়ে সভা হচ্ছে। তবে এরপর আর অনুমতি নেব না। একইদিনে নবান্ন, কালীঘাট, লালবাজার অভিযান হবে। দিন ঘোষণা করবে দল।

শুভেন্দুর কথায়, আজও কালীঘাটে যেতে পারতাম। কিন্তু আমরা আইন মেনে চলি। আগে বলেছিলাম, একদিনে নবান্ন, কালীঘাট ও লালবাজার অভিযান হবে। তারপরই মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। সামনের বছরের শুরুতে ৫ লক্ষ যোগ্য চাকরিপ্রার্থী জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযান করবেন। আগামী ১৫ মাস মুখ্যমন্ত্রী স্বস্তিতে থাকবেন না। উনি পালাতেও পারবেন না। বিজেপিও তাঁকে ছাড়বে না। অভয়া বোনের সঙ্গে যা হয়েছে, তাতে পাপ ধ্বংস হবে। আমরা চাই, আরজি করে খুন ও ধর্ষণের ঘটনায় যুক্ত ও তথ্যপ্রমাণ লোপাটে অভিযুক্ত সকলের ফাঁসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+