নির্বাচন কমিশনে মমতার চিঠির পাল্টা শুভেন্দুর, 'আতঙ্কিত' মুখ্যমন্ত্রীর পরিকল্পনাতেও আলোকপাত

এসআইআরের বিরোধিতা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জ্ঞানেশ কুমারকে পাল্টা চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রক্রিয়া বানচাল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া প্রচেষ্টা করছেন। তার কড়া জবাব দিয়েছি।

শুভেন্দু জানান, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে একটি বিশদ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও তথ্যগতভাবে ভিত্তিহীন লেখার প্রতিটি দিক তুলে ধরা হয়েছে, যা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের (SIR) সঙ্গে জড়িত।

চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য প্রকৃত ভোটার বা বুথ লেভেল অফিসারদের (BLO) রক্ষা করা নয়। বরং, এটি একটি আতঙ্কিত প্রচেষ্টা। এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতারা নির্বাচনে কারচুপি করার জন্য লক্ষ লক্ষ (সম্ভবত এক কোটিরও বেশি) জাল ভোটার এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, যা মুখ্যমন্ত্রী রক্ষা করতে চাইছেন।

জ্ঞানেশ কুমারকে লেখা মমতার চিঠিটি একটি "সাংবিধানিক সংস্থার উপর সরাসরি আক্রমণ" বলে উল্লেখ করেন শুভেন্দু। তিনি এএনআইকে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কে এসআইআর বন্ধ করার? এটি একটি সাংবিধানিক সংস্থার উপর সরাসরি আক্রমণ। এসআইআর কোনও নতুন প্রক্রিয়া নয়, এটি দেশে নবমবারের মতো হচ্ছে। প্রথম দিন থেকেই তিনি মানুষকে ভয় দেখাচ্ছেন, চিফ ইলেকশন কমিশনারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন, সিইসি-কে গালিগালাজ করছেন।"

বিজেপি নেতা আরও বলেন, "এসআইআর ছাড়া কোনও নির্বাচন নয়। ৭ ফেব্রুয়ারির মধ্যে যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত না হয়, তাহলে এপ্রিলে নির্বাচন হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারানোর ভয়ে গোলমাল করছেন, কারণ মৃত, ভুয়ো এবং অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।"

তিনি প্রশ্ন তোলেন, "১ কোটির বেশি ভোটার বাদ গেলে তিনি কীভাবে জিতবেন, যারা হয় মৃত, ভুয়া অথবা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী? টিএমসি-র সঙ্গে বিজেপির মাত্র ২২ লাখ ভোটের ব্যবধান রয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+