বক্তব্য বিকৃত করে রাজনীতিতে মমতার উষ্মা, পুলিশমন্ত্রীকে ধুয়ে দিলেন শুভেন্দু
বাংলায় নারীদের নিরাপত্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বাংলার মুখ্যমন্ত্রী দাবি করেছেন, দমদম বিমানবন্দরে তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য মোবাইল ফোন থেকে শুনিয়ে তাঁকে ধুয়ে দিলেন। কটাক্ষ মেশানো পরামর্শও দিলেন।

উত্তরবঙ্গে পৌঁছে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, দমদম বিমানবন্দরে আমি যা বলেছি তা বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। এমন রাজনীতি আমার সঙ্গে করবেন না। আমি ভাত খাই কথাটিকে শুধু দেখানো হয়েছে আমি ভাত। আমি তো তাও আপনাদের মিট করি। অনেকে তো সেটাও করেন না, কিংবা সাজানো প্রশ্নের উত্তর দেন।
যদিও তমলুকে এদিন মুখ্যমন্ত্রীর ভাষণ শুনিয়ে শুভেন্দু বলেন, উনি তো নির্দেশ দিয়েছেন যে, মহিলারা, কন্যাসন্তানরা কেউ রাতের বেলায় বেরোবেন না। তাঁদের নিরাপত্তাও নিজেদেরই বুঝে নিতে বলেছেন। উনি পুলিশমন্ত্রী আছেন কেন? উনি তো ধর্ষকদের রক্ষা করেন। কামদুনি থেকে অভয়া হয়ে দুর্গাপুরের আইকিউ সিটির মেডিক্যাল ছাত্রীর ঘটনায় তো সেটাই দেখা যাচ্ছে। উনি যা নির্দেশ দিচ্ছেন তাতে তো সূর্যাস্তের পর দোকান, অফিস, আদালত সব বন্ধ করে দেওয়া উচিত। লকডাউনের মতো। তাতে মহিলারাও ঘরেই থাকবেন। বাইরে বেরোতে হবে না। এটা কোনও পুলিশমন্ত্রীর ভাষা!
শুভেন্দুর কথায়, অভয়ার দেহ যিনি তাড়াহুড়ো করে পুড়িয়েছেন সেই সোমনাথকে পানিহাটির চেয়ারম্যান করা হলো। বোলপুরের আইসির স্ত্রী, মাকে ধর্ষণের কথা বলার পরেও অনুব্রত মণ্ডলের সিকিউরিটি বাড়ানো হলো। কামদুনি কাণ্ডে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তদের উনি ১৫ জন পিপি পরিবর্তন করিয়ে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করালেন। এই পার্টিটা একটা বিশেষ সম্প্রদায়ের হাতে চলে গিয়েছে।
এরপর শুভেন্দু তাঁর একটি এক্স হ্যান্ডল পোস্টের কথাও মনে করিয়ে দেন। সেখানে দুর্গাপুরের গণধর্ষণকাণ্ডে ধৃতদের পাশাপাশি মূল অভিযুক্তদের নাম প্রকাশ করেছেন। শুভেন্দু লেখেন, দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযুক্তদের পরিচয় দেখে নিন- শেখ নাসিম উদ্দিন, শেখ রিয়াজ উদ্দিন, শেখ ফেরদৌস, শেখ সফিকুল। প্রত্যেকের বাড়ি বিজড়া গ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কথায় এদের 'লাথি খাওয়া' নিয়ে আপত্তি করা উচিত নয় !!! তাই এদের উৎপাত ও অপরাধপ্রবণতা দিন দিন ক্রমবর্ধমান। মূল অভিযুক্ত নাসিমকে এখনও গ্রেফতার করা হয়নি বলেও জানান শুভেন্দু।
মমতা ভিনরাজ্যের ধর্ষণের কথা উল্লেখ করে বলেন, কাউকে রেয়াত করা হবে না। শুভেন্দুর পাল্টা, উনি রেয়াত করার কে? ওডিশায় কী হয় সেই খোঁজ নিন আগে। উত্তরপ্রদেশ, ওডিশা, অসম, অন্ধ্রপ্রদেশের মতো যে রাজ্যগুলিতে এনডিএ ক্ষমতায় সেখানে ধর্ষকদের জমা নেওয়ার পরেই খরচ করে দেওয়া হয়। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে। অপরাধীদের বেশিক্ষণ জমা রাখা হয় না।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications