মমতার পদত্যাগের সঙ্গে ৩ হেভিওয়েটের গ্রেফতারি দাবি শুভেন্দুর, সামনে আনলেন বড় গাফিলতি
আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করলেও তাতে আমল দেয়নি রাজ্য সরকার। সে কারণেই ১০ সহ নাগরিকের মৃত্যু হলো। যা পরোক্ষভাবে রাজ্য সরকারের দ্বারা খুন। কলকাতা কর্পোরেশন তৃণমূলেরই। আজ কোলাঘাটে নথি দেখিয়ে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আবহাওয়া দফতরের মতো শুভেন্দুরও দাবি, কলকাতায় যা হয়েছে তা মেঘ বা আকাশভাঙা বৃষ্টি নয়। ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আইএমডি। কিন্তু জনগণকে সতর্ক করেনি রাজ্য সরকার।

শুভেন্দু বলেন, নবান্ন আর কলকাতা পুলিশ রাজনৈতিক দলের বাইরে অরাজনৈতিক কর্মসূচিতেও গণতন্ত্রের কণ্ঠরোধ করতে প্রেস কনফারেন্সের বন্যা বইয়ে দেয়। আজ কোথায় সেই পুলিশকর্তারা যাঁরা সাংবাদিক বৈঠক করেন? কেন প্রতিকূল আবহাওয়া নিয়ে মানুষকে সতর্ক করা হলো না? রাতে ঘুমিয়ে হাফ প্যান্ট পরে ফিরহাদ হাকিম জলে নেমে ছবি তুলছেন,খিচ মেরি ফটো। কোথায় ছিলেন গতকাল? ঘাটালে যেমন ওঁর মালিক করেন, তেমনই মালিকের থেকে শিখে জলে নেমেছেন। কেন তাঁকে তাড়াচ্ছে না সরকার? সহ নাগরিকদের মৃত্যুর জন্য দায়ী অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর পদত্যাগ চাই। ফিরহাদ হাকিমও বড় অপরাধী।
শুভেন্দু বলেন, কলকাতায় স্ট্রিট লাইট আর ট্রাফিক লাইটের পোস্টে হাত দিয়ে তিনজন মারা গিয়েছেন। ফিরহাদ হাকিমকে গ্রেফতার করতে হবে। নগরপাল মনোজ বর্মা, ফিরহাদ হাকিম আর সিইএসসির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কাকে জেলে দেখতে চায় বাংলা। এফআইআর হয়নি সন্ধ্যা পর্যন্ত। সহ নাগরিকদের হত্যায় যাঁরা অভিযুক্ত তাঁদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা করার করব। পরিবারকে দিয়ে এফআইআর, জনস্বার্থ মামলা করাব। কর্পোরেশন বা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট কেন মানুষকে সচেতন করেনি? মহারাষ্ট্রেও গণেশ চতুর্থীর সময় প্রবল বৃষ্টি হয়। জলমগ্ন এলাকায় একটাও মৃত্যু হয়নি।
মমতাকে নিশানা করে শুভেন্দু বলেন, পিতৃপক্ষে হিজাব পরে পুজো উদ্বোধন মা দুর্গা ভালোভাবে নেননি। সনাতন হিন্দু ধর্মকে আঘাতের এমন পাপ মেনে নেননি। তার ফল যা হওয়ার হয়েছে। যে তিনটি পুজো শনিবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন তার তিনটিতেই আজ জল থৈ থৈ অবস্থা। সরকার এখনও মৃতদের নিয়ে কিছু ঘোষণা করেনি। মৃতদের পরিবারকে ১০ হাজার টাকার চুক্তিভিত্তিক চাকরি দিলে চলবে না। গ্রুপ সি-তে ক্লার্কের চাকরি দিতে হবে। রাজ্য সরকার ১ কোটি, কলকাতা কর্পোরেশন ১ কোটি ও সিইএসসির তরফে ১ কোটি, মোট ৩ কোটি টাকা করে মৃতদের পরিবারকে দিতে হবে। যদিও মৃত্যুর বিকল্প এই আর্থিক সাহায্যে হতে পারে না। ওই পরিবারগুলির পাশে থাকার বার্তাও দেন শুভেন্দু। এতজন সহ নাগরিকের মৃত্যুর পরেও মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের নিন্দা করে শুভেন্দু বলেন, উনি লজ্জার মাথা খেয়েছেন। মানুষ হিসেবে বিন্দুমাত্র হুঁশ থাকলে পুজো উদ্বোধন না করে শোক পালন করা উচিত ছিল। আমরাও পুজো উদ্বোধন-সহ কর্মসূচি আজ বাতিল করেছি। ওঁর মমত্ব, মানবিকতাই নেই।
মমতা সাংবাদিক বৈঠকে এদিনই ড্রেজিং না করানোয় কেন্দ্রের দিকে দায় ঠেলেছিলেন। ডিভিসির জল ছাড়া নিয়েও বলেন। শুভেন্দুর পাল্টা, ডিভিসির জল তো কলকাতায় যায় না। ফরাক্কায় ড্রেজিংয়ের সঙ্গেই বা কী সম্পর্ক। ড্রেজিং করলে তো মুখ্যমন্ত্রী যে কালীঘাটে খাল দখল করে রয়েছেন সেখান থেকে শুরু করা উচিত। ওঁর বাড়ির পিছনে পূর্ব মেদিনীপুরের এক বাসিন্দার জমিও দখল করেছেন। কেএমসি ও কেএমডিএ এলাকায় ৫ হাজার পুকুর বোজানো হয়েছে। বোজানো হলে সমপরিমাণ পুকুর খনন করতে হয় যা হয়নি। সুজিত বসুও খাল বুজিয়ে জমি প্লট করে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছেন।
আবহাওয়ার প্রতিকূলতাকে সামনে রেখে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধের ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্তেরও সমালোচনা করেন শুভেন্দু। বলেন, মুখ্যমন্ত্রীর বাড়ির বাচ্চারা তো বেসরকারি স্কুলে পড়েন। অনেক টাকা দিয়ে। ওঁদের প্রচুর টাকা। ৮২০০ সরকারি স্কুল বন্ধ হয়েছে। শিল্প কারখানা তাড়িয়েছেন। মুখ্যমন্ত্রী ভাবেন ছুটি দিলে সকলে খুশি হয়। কিন্তু তা নয়। স্কুলে তো ১২ মাসের মধ্যে ৬ মাসই ছুটি দেন। এটাকে পড়ুয়া, অভিভাবকরা ভালোভাবে নেন না। সকলেই কাজ করতে চান। এই সরকারকে না তাড়ালে এমনই চলবে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন











Click it and Unblock the Notifications