প্রিজন ভ্যানে মা কালী! কাকদ্বীপে মূর্তি ভাঙার অভিযোগ তুলে সরব বিজেপি, নিশানায় পুলিশ-প্রশাসন
কালীপুজোর পর ভাঙা হয়েছে মা কালীর মূর্তি। জেহাদিদের নিশানা করে সরব হলো বিজেপি। এই মূর্তি ভাঙার ঘটনাকে ঘিরে তুমুল বিক্ষোভ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে।
পুলিশের ভূমিকাতেও ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষজনের মধ্যে। ভিডিও শেয়ার করে চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

শুভেন্দু আজ সকালে এক্স হ্যান্ডলে লেখেন, "নিচের ভিডিওটা দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না, এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। আমি বার বার বলেছি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে, হিন্দুরা এখনই না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনে।
নিচের ভিডিওটা দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না, এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। আমি বার বার বলেছি পশ্চিমবঙ্গ কে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে, হিন্দুরা এখনি না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনে
— Suvendu Adhikari (@SuvenduWB) October 22, 2025
গত রাতে কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর… pic.twitter.com/YB8FwtME3C
গত রাতে কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে গিয়েছে জেহাদিরা। রাজ্য প্রশাসন যথারীতি তৎপর ঘটনা চাপা দিতে। পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রদিবাদে মন্দিরের দরজা খুলতে দেয় পুলিশ ও ছবি সংগ্রহ করতে দিতে বাধ্য হয়। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি মমতার নির্লজ্জ প্রশাসন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির ফল ভোগ করছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা। মমতার অপশাসনে এক বিশেষ সম্প্রদায়ের সন্ত্রাসীদের পশ্চিমবঙ্গে হিন্দু দেবদেবীদের প্রতিমা ভাঙচুর, মণ্ডপ ভাঙচুর, হিন্দুদের বাড়িঘর লুঠপাট করা বা জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আজ পর্যন্ত কোনও শাস্তি হয়নি। যে কারণে এই ধরণের জেহাদি কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। হিন্দুরা এখনই জেগে না উঠলে, সংঘবদ্ধ না হলে সামনে সমূহ বিপদ।"
“দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মা কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর — তৃণমূল রাজ্যের প্রশাসনিক উদাসীনতার নগ্ন চিত্র!”
— Samik Bhattacharya (@SamikBJP) October 22, 2025
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রামপঞ্চায়েতের নস্করপাড়ায় মা কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গোটা এলাকা ক্ষোভে ফুঁসছে। ভোরবেলায় গ্রামের মানুষ দেখে,… pic.twitter.com/GAcr1hJQMV
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মা কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর - তৃণমূল রাজ্যের প্রশাসনিক উদাসীনতার নগ্ন চিত্র শীর্ষক পোস্টে শমীক এক্স হ্যান্ডলে লেখেন, "দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রামপঞ্চায়েতের নস্করপাড়ায় মা কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গোটা এলাকা ক্ষোভে ফুঁসছে। ভোরবেলায় গ্রামের মানুষ দেখে, মা কালী'র প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে - যে মন্দিরে বছরের পর বছর গ্রামের মানুষ পূজা দিয়েছে, আশ্রয় পেয়েছে, সেই মন্দির আজ অপবিত্র হয়েছে দুর্বৃত্তদের হাতে।
কিন্তু আরও লজ্জাজনক হল প্রশাসনের ভূমিকা। পুলিশ ঘটনাস্থলে এসে প্রথমেই মন্দির বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় - যেন অপরাধী ধরার থেকে অপরাধ ঢাকা দেওয়াই তাদের প্রধান কাজ।
মানুষের প্রতিবাদের মুখে অবশেষে মন্দির খুলতে বাধ্য হয় প্রশাসন।
এখনও পর্যন্ত একটিও গ্রেফতার হয়নি। এই নীরবতা কি কাকতালীয়, নাকি তৃণমূল সরকারের নীরব প্রশ্রয়? প্রশ্ন তুলছে গোটা দক্ষিণ ২৪ পরগনা।
হিন্দু মন্দিরে আঘাত হচ্ছে, প্রতিমা ভাঙা হচ্ছে, অথচ সরকার চুপ। এই রাজ্যে কি হিন্দুদের অনুভূতির কোনও মূল্য নেই?
অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক। সাথে প্রশাসনিক গাফিলতির তদন্ত হোক।
তৃণমূল কংগ্রেস যতই ঢেকে রাখতে চাক, মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে - এই রাজ্যে হিন্দু নিরাপদ নয়, কারণ সরকার চোখ বুজে আছে।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেষমেশ মা কালী কে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেলো !!!
— Suvendu Adhikari (@SuvenduWB) October 22, 2025
ছিঃ ছিঃ, এই লজ্জা রাখার জায়গা নেই...
গতকাল কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে যায় জেহাদিরা।
রাজ্য… pic.twitter.com/72k8xCCrWR
এরপর ঘটনাস্থল থেকে ভাঙা মূর্তিটি প্রিজন ভ্যানে করে নিয়ে যায়। সেই ভিডিও শেয়ার করে শুভেন্দু লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেষমেশ মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেলো !!!
ছিঃ ছিঃ, এই লজ্জা রাখার জায়গা নেই...
গতকাল কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে যায় জেহাদিরা।
রাজ্য প্রশাসন যথারীতি তৎপরতার সঙ্গে ঘটনা চাপা দিতে সব রকম প্রয়াস করে। পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রদিবাদে মন্দিরের দরজা খুলতে বাধ্য হয় পুলিশ।
দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে পুলিশ গ্রামবাসীদের দমন করার এই অপচেষ্টা করায় হিন্দুরা জেগে ওঠে ও সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করায় পুলিশের ওপরমহলে বিড়ম্বনা সৃষ্টি হয়।
কয়লা মামলায় পাঁচ বার ইডির তলব পাওয়ার... সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও, কয়েকশো পুলিশ নিয়ে মা কালীর ভাঙা মূর্তি কে প্রিজন ভ্যানে তুলে নিয়ে পালালো। কাকদ্বীপের হিন্দুদের সংঘবদ্ধ লড়াইকে কুর্নিশ জানাই।"
-
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications