Suvendu Adhikari: শুভেন্দুর স্বস্তি পাঁচ কোটির মানহানি মামলায়, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল। রাজ্যের মন্ত্রী পুলক রায় শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। সেই মামলাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত স্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা।

নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। উলুবেড়িয়া আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। এরপর সেই মামলাকে চ্যালেঞ্জ করেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। বিচারপতি শম্পা সরকারের এজলাসে ওই মামলা উঠেছিল।

Suvendu Adhikari

বিচারপতি শম্পা সরকার নির্দেশ দিয়েছেন, আপাতত নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে। রাজ্যের মন্ত্রী পুলক রায়কে মামলার নোটিশ দিতে হবে শুভেন্দু অধিকারীকে। আগামী ১১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

রাজ্যের মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা দাবি করেছিলেন, মন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি করেছেন। একেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। রাজ্যের মন্ত্রী বিধায়করা জেলে রয়েছেন। বিজেপি লাগাতার এই ইস্যুতে লড়াই করছেন। তার মধ্যে এই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা মিথ্যা তথ্য সামনে এনেছেন। এই অভিযোগ তোলেন মন্ত্রী। মানহানির মামলা করেন পুলক রায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করা হয়।

প্রথমে রাজ্যের মন্ত্রী শুভেন্দুকে আইনি নোটিশ পাঠানো হয়। অভিযোগ, ওই নোটিশের কোনও জবাব দেননি শুভেন্দু অধিকারী। এরপর উলুবেড়িয়া মহকুমা আদালতের দেওয়ানি বিভাগে বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। ওই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাজ্যের শাসক দল একাধিক অভিযোগ করছে। তবে কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ আছে রাজ্যের বিরোধী দলনেতার উপর। এইসব বিষয় নিয়ে এই ভাবিত নন শুভেন্দু অধিকারী। এমনই জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+