শুভেন্দুর নিশানায় রাজীব সিনহা! রাজ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ভাইরাল ছবিতে

আজ বিকেলে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। নতুন রাজ্য নির্বাচন কমিশনার হয়েছেন রাজীব সিনহা। বিকেল সাড়ে পাঁচটায় সাংবাদিক বৈঠক। তার আগেই বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী।

রাজ্যের বিরোধী দলনেতা প্রশ্ন তুলে দিলেন নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়েই। একটি ছবি পোস্ট করে শুভেন্দু লিখেছেন, মনে হচ্ছে, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পূর্বের প্রস্তুতি বৈঠক!

রাজীব সিনহা

ছবিটি এর আগেও সোশ্যাল মিডিয়ায় নানা সময় দেখা গিয়েছে। ছবিটি দেখেও মনে হচ্ছে তা বেশ কয়েক বছর আগেকার। তাতে দেখা যাচ্ছে রাজীব সিনহা একদিকে বসে, তাঁর ঠিক উল্টোদিকে যে ব্যক্তি রয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেই জল্পনা (ওয়ানইন্ডিয়া বাংলা এই ছবির সত্যতা যাচাই করেনি)। কার্তিকের নাম নিয়ে জল্পনা চলছে সোশ্যাল মিডিয়াতেই।

ছবিটিতে বেশ কয়েকজন মহিলাকেও দেখা গিয়েছে। টেবিলের মাঝখানে বোতল ও গ্লাস রাখা। তাতে পানীয় রয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার পদে সৌরভ দাসের মেয়াদ ফুরিয়েছে গত মাসে। কয়েকদিন ফাঁকা থাকার পর সেই পদে এসেছেন রাজীব সিনহা। যিনি মুখ্য সচিব পদ থেকে অবসর গ্রহণের পর ছিলেন শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে।

মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যপালের কাছে প্রথমে রাজীব সিনহার নামই পাঠানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য। যদিও সরকারের সেই প্রস্তাব নিয়ে শুরু হয় টালবাহানা। রাজভবন থেকে বলা হয় আরও নাম নাম পাঠাতে। এরপর অজিতরঞ্জন বর্ধনের নাম পাঠানো হয়েছিল। রাজভবন তৃতীয় নামও চায় বলে জানা যায়।

যদিও রাজ্য সরকার আর কোনও নাম পাঠাতে রাজি হয়নি। তারপরই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহার নামেই সম্মতি দেন। প্রশাসনিক মহল সূত্রে জানা যাচ্ছে, রাজীব সিনহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এবার শুভেন্দু অধিকারী সরাসরি রাজীব সিনহা ও রাজ্য সরকারকে নিশানা করলেন।

শুভেন্দু অধিকারী

পানীয়-সহ রাজীব সিনহার ছবি প্রকাশ করে শুভেন্দু বোঝাতে চাইছেন, রাজীব সিনহার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে তিনি কতটা রাজনীতি-নিরপেক্ষ থেকে কাজ করবেন সে বিষয়ে সংশয় রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলেরই। বিরোধী শিবিরের ধারণা, রাজ্য সরকারের নির্দেশ মেনেই কাজ করবেন রাজীব।

সোশ্যাল মিডিয়া

যদি ছবিতে থাকা ব্যক্তি কার্তিক বন্দ্যোপাধ্যায় হন (সোশ্যাল মিডিয়ার দাবি অনুযায়ী), তাতে রাজীব সিনহার রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠতার বিষয়টি উঠে আসে। কেন না, কার্তিক একদিকে মুখ্যমন্ত্রীর ভাই। দক্ষিণ কলকাতার দাপুটে তৃণমূল নেতা, তাঁর স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর। কার্তিক তৃণমূলের একটি শাখা সংগঠনের প্রধানও। যদিও ওই ব্যক্তি কার্তিক বন্দ্যোপাধ্যায় কিনা সেই সম্পর্কে নিশ্চয়তা মেলেনি।

তবে শুভেন্দু যেহেতু ছবিটি শেয়ার করেছেন তার তাৎপর্য যেমন থাকে, তেমনই নয়া রাজনৈতিক বিতর্কেও ইন্ধন দিচ্ছে ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+