BJP Slams Abhishek: তৃণমূলের 'বাড়ি ঘেরাও' কর্মসূচির প্রতিবাদে আদালতে শুভেন্দু, অভিষেককে হুঁশিয়ারি শংকরের

BJP Slams Abhishek: মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন আগেই। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন, যার শুনানি আগামীকাল।

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দেন ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির। মমতা বন্দ্যোপাধ্যায় পরে বলেন, বুথস্তরে নয়, এই কর্মসূচি পালিত হবে ব্লকস্তরে। এরই প্রতিবাদে সরব হয়েছে বিজেপি।

BJP Slams Abhishek: তৃণমূলের বাড়ি ঘেরাও কর্মসূচির প্রতিবাদে আদালতে শুভেন্দু

অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি ও আদালতের অনুমতি পেলে ২৬ জুলাই চলে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। চোখের চিকিৎসা করাতে। ২০ অগাস্ট পর্যন্ত সেখানে থাকার কথা। শুভেন্দু অধিকারী আগেই বলেছেন, অভিষেক এখানে আগুন লাগিয়ে নিজে বিদেশে যেতে চাইছেন। আর এ রাজ্যের তৃণমূল কর্মী-সমর্থকদের নামিয়ে দিচ্ছেন সিভিল ওয়ারে।

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘোষণার পর অভিষেকের নামে জেলায় জেলায় এফআইআর দায়ের হয়েছে বেশ কয়েকটি। আজও হয়েছে। শুভেন্দুর এফআইআরে নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন না, রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে মুখ্যমন্ত্রী এমন কর্মসূচিকে সমর্থন করতে পারেন না বলেই দাবি শুভেন্দুর।

আজ বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, অভিষেক নিম্নরুচির রাজনৈতিক বোধের পরিচয় দিয়েছেন। কোথায় ঘেরাও হবে, কোথায় কী ধরনের সমস্যা হবে সে তো পরের ব্যাপার। কিন্তু এই কর্মসূচি ঘোষণায় প্রমাণিত তিনি নিম্ন মেধার, নিম্ন রুচির রাজনীতিবিদ।

BJP Slams Abhishek: তৃণমূলের বাড়ি ঘেরাও কর্মসূচির প্রতিবাদে আদালতে শুভেন্দু

শংকর বলেন, অভিষেক মনে রাখুন অনুব্রতবাবুর একটা সময় এসপি, ডিএমদের পার্টি অফিসে ডেকে এনে ধমকাতেন। এখন সপরিবারে রয়েছেন তিহাড়ে। আপনি কয়েকশো কোটি টাকার বাড়িতে থাকেন। ক্ষমতার দম্ভে তৃণমূল কর্মীদের উত্তেজিত করে হিংসাশ্রয়ী বাতাবরণ তৈরি থেকে বিরত থাকুন। যেদিন পাল্টা দেওয়া শুরু হবে আপনি দুবাই পালাবেন। কর্মী-সমর্থকদের এ রাজ্যে থাকতে হবে।

অভিষেককে কটাক্ষ করে বিজেপি বিধায়ক বলেন, শুনেছি আপনার ছোট সন্তান রয়েছে। এমনিতে আপনাকে দুর্নীতির পীঠস্থান, মূল দুর্নীতির মুখ বলে অনেকেই মনে করেন। সরকার পরিবর্তন হলে জনমানসের ক্ষোভ আপনার বাড়িতে আছড়ে পড়লে ভালো হবে না। তখন তো তিন হাজার পুলিশের প্রহরা থাকবে না।

শংকরের কথায়, নিম্নরুচির রাজনীতি আমদানি না করে রাজনৈতিক লড়াই হওয়াই ভালো। এই ধরনের ঘেরাওয়ের রাজনীতি সমর্থনযোগ্য নয়। তৃণমূল সেই কর্মসূচি নিতে চাইলে আমরাও রাস্তায় নেমে যেখানে যেমন সেখানে তেমনের জন্য প্রস্তুত থাকব। মনে রাখবেন, অত্যাচারী শাসকের শেষটা কখনও সুমধুর হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+