আসানসোলে চিটফান্ড! তৃণমূল নেতার ছেলের কীর্তিতে বিপাকে ৩ হাজার পরিবার, ৩৫০ কোটির দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু
আসানসোলে এবার চিটফান্ডের হদিশ। বিপাকে তিন হাজারের বেশি পরিবার। আজ এক্স হ্যান্ডলে শুভেন্দু অধিকারী এই ঘটনা সামনে এনেছেন।
রাজ্যের বিরোধী দলনেতার দাবি, তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতার ছেলে সাড়ে তিনশো কোটি টাকা হাতিয়েছে। সহযোগী-সহ অভিযুক্তর গ্রেফতারির পাশাপাশি সেবি ও ইডিকে পদক্ষেপের আর্জি জানিয়েছেন শুভেন্দু।

শুভেন্দু এক্স হ্যান্ডলে লেখেন, "পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সহ-সভাপতি শাকিল আহমেদ ওরফে মাস্টার শাকিলের ছেলে তাহসিন আহমেদ আসানসোলে ৩০০০-এর বেশি পরিবারকে তিন বছর ধরে প্রতারিত করেছে। একটি ভুয়ো, লাইসেন্সবিহীন কোম্পানির মাধ্যমে প্রায় ৩৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
তাহসিন প্রতি মাসে ১৪ শতাংশ রিটার্নের প্রতিশ্রুতি দিয়েছিল। যার অর্থ ছিল ১ লাখ টাকা বিনিয়োগে ২০ মাসে ২.৮ লাখ টাকা ফেরত পাওয়া যাবে। গত ১৫ই অক্টোবর থেকে তাহসিন নিখোঁজ হওয়ার পর এই প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসে। এই ঘটনায় ৩০০০ পরিবারের জীবন ধ্বংস হয়ে গেছে। অনেকে জমি বিক্রি করেছেন, ঋণ নিয়েছেন, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা এবং সারা জীবনের সঞ্চয় খুইয়েছেন।
তৃণমূল-সমর্থিত এই জালিয়াতির পিছনে বড় তৃণমূল নেতা এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসনের মদত ছিল, যার কারণে এমন বিশাল একটি প্রতারণা সম্ভব হয়েছে। এই ৩৫০ কোটি টাকা কোথায় গেল? বেনামি সম্পত্তি, সন্ত্রাসবাদে অর্থায়ন, দেশবিরোধী কার্যকলাপ নাকি তৃণমূলের গোপন রাজনৈতিক তহবিলে এই অর্থ ব্যবহার করা হয়েছে?"
SCAM ALERT - A Massive ₹350 Crore Chit Fund Scam Rocks Asansol – Handiwork Of A TMC Bigwig's Son
— Suvendu Adhikari (@SuvenduWB) October 23, 2025
For 3 long years, Tahsin Ahmed; son of Shakil Ahmed alias Master Shakil, Co-President of TMC's Minority Wing in Paschim Bardhaman district has been looting over 3,000 innocent… pic.twitter.com/csNKBZZgfx
পলাতক তাহসিন আহমেদ এবং তার পুরো দলকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন শুভেন্দু। তিনি এক্স হ্যান্ডলে আরও লেখেন, সেবি ও ইডি-র মাধ্যমে টাকার উৎস, তৃণমূলের সঙ্গে এই ঘটনার যোগ এবং সন্ত্রাসবাদে অর্থায়নের বিষয়টি তদন্ত করা হোক। ক্ষতিগ্রস্তদের দ্রুত সম্পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থাও করার আহ্বানও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডলে লেখেন, "আসানসোল জুড়ে একটি চাঞ্চল্যকর চিটফান্ড কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে। যেখানে প্রায় ৩৫০ কোটি টাকার প্রতারণা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শাকিল আহমেদের ছেলে তাহসিন আহমেদ এই প্রতারণার মূল হোতা। তাহসিন একটি ভুয়ো এবং লাইসেন্সবিহীন সংস্থার মাধ্যমে ৩,০০০-এরও বেশি পরিবারকে ঠকিয়েছে, যাদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের। বেশি সুদের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল।
গত ১৫ই অক্টোবর তাহসিন আহমেদ হঠাৎই উধাও হয়ে যায়। তার পালানোর ফলে ক্ষতিগ্রস্তরা তাঁদের সঞ্চয় হারিয়েছেন, ঋণের বোঝায় জর্জরিত হয়েছেন এবং তাঁদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।
এই ঘটনায় এখন প্রশ্ন উঠছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি এই বিষয়ে কোনও পদক্ষেপ করবে, নাকি নিজেদের দলের লোকেদের বাঁচাতে এই কেলেঙ্কারিও ধামাচাপা দেওয়া হবে?"
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications