সুজিত ও অরূপের গ্রেফতারি দাবি শুভেন্দুর, যুবভারতী কাণ্ডে ধৃতদের আইনি সহায়তার আশ্বাস
আজ নজিরবিহীন ঘটনা দেখা গেল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। বিজেপি বিধায়কদের নিয়ে সেখানে গেলেও স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হলো না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা ও দর্শক তাণ্ডবের সাক্ষী ছিল এই স্টেডিয়াম। আজ গেট তালাবদ্ধ থাকায় শুভেন্দু ও বাকি বিধায়করা স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি।

শুভেন্দু অধিকারী জানান, তিনি জনসাধারণের সম্পত্তি এই স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি যাচাই করতে এসেছিলেন। তাঁর কথায়, "বিরোধী দলনেতা হিসেবে জনসম্পত্তি রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব। আয়োজক ও পশ্চিমবঙ্গ সরকারের অব্যবস্থাপনার কারণে বিক্ষুব্ধ দর্শকদের ভাঙচুর অকল্পনীয়।"
তিনি রাজ্যের মন্ত্রী সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে গ্রেফতারের দাবি জানান। তাঁর অভিযোগ, ইভেন্টের নামে কোটি কোটি টাকা লুঠ হয়েছে। শুভেন্দু বলেন, "আমি সুজিত বোস এবং অরূপ বিশ্বাসের গ্রেফতার দাবি করছি।
স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের আইনি সহায়তা বিজেপি দেবে বলে জানানোর পাশাপাশি শুভেন্দু বলেন, তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের জন্য গেরুয়া পার্টি আদালতেও যাবে।
এদিনই এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ধৃতরা চড়া দামে টিকিট কিনেছিলেন। তাঁর অভিযোগ, "গোটা তৃণমূল কংগ্রেস দল এই বিতর্কের জন্য জড়িত।"












Click it and Unblock the Notifications