বজরংবলীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা কুলপিতে, অবিলম্বে দোষীদের গ্রেফতার দাবি করলেন শুভেন্দু
ফের মূর্তি ভাঙার ঘটনা। আর তা নিয়েই চাঞ্চল্য ছড়াল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে। এলাকায় রয়েছে উত্তেজনা। দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধও করা হয়।
এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার নিন্দা করে অবিলম্বে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

শুভেন্দু এক্স হ্যান্ডলে লিখেছেন, "দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি বিধানসভার রামকৃষ্ণপুর অঞ্চলে সিঙ্গির হাট মোড় এলাকায় স্থিত বজরংবলী মন্দিরে বজরংবলীর মূর্তির মাথা কেটে নেওয়া হল গতকাল রাত্রে। সেই সঙ্গে মন্দিরের আরতির মাইক সেটটিও ভাঙচুর করা হয়েছে। অবিলম্বে প্রশাসনের কাছে দোষীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছি।"
শুভেন্দুর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে হিন্দুদের আস্থা এবং বিশ্বাসের উপর এখন প্রতিনিয়ত আক্রমণ ঘটে চলেছে। হিন্দুদের আরাধ্য দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে। কাকদ্বীপ থেকে মন্দিরবাজার সর্বত্র এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
খোদ মমতা পুলিশ মা কালীকে প্রিজন ভ্যান-এ তুলছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এ দৃশ্য ও রাজ্যবাসী দেখেছে। মমতা পুলিশ জঙ্গি জিহাদীদের গ্রেফতার না করে, উল্টে সনাতনীদের ভাবাবেগ ও অনুভূতিতে আঘাত লাগায় তারা আন্দোলন ও প্রতিবাদ করলে নির্বিচারে তাদের ধরপাকড় করছে।"
শুভেন্দু লিখেছেন, "আসলে বর্তমান তোষনকারী সরকারের আমলে রাজ্যের আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে, তাই প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে তাদের উৎসাহিত করা হচ্ছে, যে কারণে এই প্রবণতা দিন প্রতিদিন বেড়েই চলেছে।"












Click it and Unblock the Notifications