দক্ষিণ ২৪ পরগনার সাত জায়গায় অভিযুক্তদের চিহ্নিত করলেন শুভেন্দু, একাধিক থানায় এফআইআর

দক্ষিণ ২৪ পরগনায় কালীপুজোর উদ্বোধনে গিয়ে গতকাল শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, তাঁর উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে। আজ তিনি চিহ্নিত করে দিলেন কারা বিক্ষোভের আড়ালে এই কাণ্ড ঘটিয়েছিলেন।

ইতিমধ্যেই শুভেন্দুর আইনজীবী সংশ্লিষ্ট থানাগুলিতে অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী-সহ দুষ্কৃতীদের দিয়ে এই পরিকল্পিত কাণ্ড ঘটায় বলে দাবি শুভেন্দুর।

শুভেন্দু এক্স হ্যান্ডলে লিখেছেন, "গতকাল, অর্থাৎ ১৯ অক্টোবর ২০২৫ তারিখে, দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার আওতাধীন এলাকায় আমার পূর্ব নির্ধারিত হিন্দু ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচি তথা কালীপুজো ও দীপাবলি উৎসবে যোগ দিতে যাওয়ার সময়, একাধিক স্থানে দুষ্কৃতিকারীরা আমাকে আক্রমণ করে। এই এই অতর্কিত আক্রমণ সংগঠিত করা হয় কাশীনগর, কুলতলি, খুটিবাজার, রায়দিঘি, নব দোকান ও কৃষ্ণচন্দ্রপুরে।

আমার সফরের বিস্তারিত সূচি আগে থেকেই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছিল, যাতে কোনও অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। কিন্তু পুলিশ শুধুমাত্র সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাই নয়, বরং দুষ্কৃতীদের জমায়েতে সাহায্যও করেছে।

গতকালের ঘটনা কোনও আকস্মিক গুন্ডামির ঘটনা নয়। এটি শাসক দল তৃণমূল কংগ্রেসের এক মরিয়া ষড়যন্ত্র, যেখানে তারা বেআইনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উসকানি দিয়ে বিরোধী দলের উপর হামলা চালানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

মহামান্য কলকাতা হাইকোর্ট (WPA 1097/2021) অর্ডারের মাধ্যমে রাজ্য সরকারকে আমার নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। পূর্ববর্তী (১১.০৮.২০২১ ও ১৬.০৮.২০২১) তারিখের আদেশ অনুযায়ীও সুরক্ষা প্রদানের নির্দেশ ছিল, কিন্তু সেই নির্দেশগুলিকেও অমান্য করা হয়েছে। এই নিরাপত্তা ব্যর্থতার সম্পূর্ণ দায় পুলিশ প্রশাসনের, এবং এর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমার আইনজীবী সংশ্লিষ্ট থানাগুলিতে একাধিক এফআইআর দায়ের করেছেন, যাতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

শুভেন্দুর দাবি, মন্দিরবাজার থানার দক্ষিণ বিষ্ণুপুরে জেলা পরিষদ সদস্য রেখা গাজী ও শবানার নেতৃত্বে হামলা চালানো হয়। রায়দিঘি থানার নব দোকান মোড়ের ঘটনায় অভিযুক্ত নূর মহম্মদ, আনার মোল্লা ও হাজী মোল্লা। মথুরাপুরের খুটির বাজার এলাকায় রাজ্যের বিরোধী দলনেতার উপর প্রাণঘাতী হামলা চালানোয় অভিযুক্ত আমির হুসাইন লস্কর, রশিদ ফকির, মোবারক মোল্লা, সাহাউদ্দিন পাইক ও সাদ্দাম লস্কর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+