৮০ লক্ষের মালিক শুভেন্দুর হাতে মাত্র ৫ হাজার, হলফনামায় সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে
শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে মমতা বন্যোতিপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে। তিনি নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের পরই প্রকাশ্যে এল তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব।
শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে মমতা বন্যোতিপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে। তিনি নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের পরই প্রকাশ্যে এল তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব। সেই হিসেবের রয়েছে চমক। দীর্ঘদিনের জনপ্রতিনিধি শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে মাত্র ৫ হাজার টাকা।

শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের জনপ্রতিনিধি। তিনি সাংসদ ছিলেন, তারপর বিধায়ক হয়ে গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন। ছিলেন বিভিন্ন উন্নয়ন পর্যদের পদে। এবার নির্বাচনী হলফনামায় শুভেন্দু জানালেন স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ ৮০ লক্ষ টাকা। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী এই হলফনামা দিয়ে এমনটাই দাবি করেছেন।
তবে সম্পত্তির নিরিখে তিনি মমতা বন্যোসমপাধ্যায়ের উপের রয়েছেন। রাজ্যের প্রাক্তনমন্ত্রী হাতে রয়েছে মাত্র ৫ হাজার টাকা। তাঁর কোনও গাড়ি নেই, কোনও গয়না নেই। মোট ১৫টি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট আছে। মোট স্থাবর সম্পত্তির মূল্য ২১ লক্ষ ৩৫ হাজার ১০২ টাকা। অস্থাবর সম্পত্তির মূল্য ৫৯ লক্ষ ৩১ হাজার ৬৪৭ টাকা ৩২ পয়সা। নন্দীগ্রামের গংড়া-সহ বেশ কিছু জায়গায় সামান্য কিছু জমি আছে শুভেন্দুর।
এখানে উল্লেখ্য, নন্দীগ্রামের নন্দনায়কবাড় এলাকার ভোটার হয়েছেন তিনি। এবার নন্দীগ্রামে তাঁর প্রতিপক্ষ তাঁর প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট স্থাবর সম্পত্তির মূল্য ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা। এর মধ্য ৯ গ্রামের কিছু বেশি সোনা রয়েছে। তাঁর কোনও গাড়ি বা জমি নেই। পৈতৃক সূত্রে কোনও সম্পত্তির মালিকও তিনি নন। ব্যাঙ্কে কোনও বকেয়া ঋণও নেই তাঁর।












Click it and Unblock the Notifications