'আমিই বারবার ছুটে এসেছি, পাশে থেকেছি', নন্দীগ্রামে কালীপুজোর উদ্বোধনে গিয়ে ফের বিস্ফোরক শুভেন্দু

'আমিই বারবার ছুটে এসেছি, পাশে থেকেছি', নন্দীগ্রামে কালীপুজোর উদ্বোধনে গিয়ে ফের বিস্ফোরক শুভেন্দু

দলের সতর্কবার্তার পেয়ে যেন আর দ্বিগুণ উদ্যোমে ময়দানে নেমে পড়েছে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে কালী পুজো উদ্বোধনের মঞ্চ থেকে আবারও ফুঁসে উঠলেন তিনি। ঘূর্ণিঝড়ের পর কেউ আসেনি, আমিই বারবার ছুটে এসেছি, পাশে থেকেছি, নন্দীগ্রামে কালীপুজোর উদ্বোধনে গিয়ে ফের বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। আজ বাঁকুড়াতেও কালীপুজোর উদ্বোধনে যাওয়ার কথা তাঁর।

নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু

নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু

ফের নন্দীগ্রামে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। কালীপুজোর উদ্বোধনে গিয়ে অরাজনৈতিক মঞ্চ থেকে ফের হুঙ্কার দিেয়ছেন তিনি। এবার যেন উদ্যোম দ্বিগুণ ছিল। শুভেন্দু বলেছেন, ঘূর্ণিঝড়ের পর কেউ আসেনি, আমিই বারবার ছুটে এসেছি, পাশে থেকেছি। কাকে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন তিনি এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

শুভেন্দুকে সতর্কবার্তা

শুভেন্দুকে সতর্কবার্তা

আজ সকালেই শিশির অধিকারীর কাছে শুভেন্দুর নামে সতর্কবার্তা পৌঁছে গিেয়ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দুকে সতর্ক করে বলা হয়েছে দলের শৃঙ্খলার উপরে কেউ নয়। না শুধরালে দল কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে। শুভেন্দুর একাধিক রাজনৈিতক কাজের উপর নজর রাখছে দল। প্রসঙ্গত উল্লেখ্য গত এক মাসে একাধিক জায়গায় দলের ছায়া থেকে বেরিয়ে সভা করেছেন শুভেন্দু। সেখানে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

অসন্তুষ্ট শিশির

অসন্তুষ্ট শিশির

শুভেন্দু পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য নয়। কাজেউ তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তারপরেও দল কেন তাঁর মাধ্যমে শুভেন্দুকে বার্তা দিতে চাইছেন এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিশির অধিকারী। দলের সঙ্গে পারিবারিক সম্পর্কের কোনও জায়গা নেই বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারীর বাবা হন শিশির অধিকারী। তাই বাবার মাধ্যমে ছেলের কাছে বার্তা পৌঁছে দিতে চেয়েছেন তিনি।

শিশিরের বাড়িতে প্রশান্ত কিশোর

শিশিরের বাড়িতে প্রশান্ত কিশোর

এদিকে আবার বৃহস্পতিবার রাতেই শুভেন্দুর কাঁথির বাড়িতে হাজির হয়েছিলেন দলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর। সেখানে সেসময় শুভেন্দু ছিলেন না। তবে মোবাইল ফোনে শুভেন্দুর সঙ্গে কথা বলেছেন তিনি। শিশির অধিকারীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন প্রশান্ত কিশোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+