Suvendu Adhikary: তারিখ রাজনীতির অসন্তোষের মাঝেই দিল্লি যাত্রা বঙ্গ বিজেপির, কতটা চাপ বাড়বে শুভেন্দুর

Suvendu Adhikary: তারিখ রাজনীতির অসন্তোষের মাঝেই দিল্লি যাত্রা বঙ্গ বিজেপির, কতটা চাপ বাড়বে শুভেন্দুর

তারিখ রাজনীতি নিয়ে শুভেন্দুর উপর অসন্তুষ্ট দিলীপ সহ বঙ্গ বিজেপির একাধিক নেতা। সেই বিরক্তি প্রকাশ্যেই এসে পড়েছে একাধিকবার। এই অসন্তোষের মাঝেই আজ দিল্লি সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে অবশ্যই থাকছেন সুকান্ত মজুমদাররা। বঙ্গবিজেপির নেতাদের নিয়ে দিল্লিতে জরুরি বৈঠক করবেন শীর্ষনেতারা। বৈঠকের মূল বিষয়বস্তু মূলত বঙ্গের পঞ্চায়েত ভোট।

আজই দিল্লি সফরে শুভেন্দু

আজই দিল্লি সফরে শুভেন্দু

তারিখ রাজনীতি নিয়ে বিতর্ক আর অসন্তোষের মাঝেই আজ দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাচ্ছে বঙ্গ বিজেপির একাধিক নেতারা। সুকান্ত মজুমদার সহ একাধিক বঙ্গ বিজেপির নেতাও যাচ্ছেন দিল্লিতে। সেখানেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি নেতারা।কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্তীর বাসভবনে হবে বৈঠক। সেই বৈঠকে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামানিক সহ বঙ্গ বিজেপির একাধিক নেতা। সেই বৈঠকে উপস্থিত থাকবেন জেপি নাড্ডাও।

পঞ্চায়েত ভোটই পাখির চোখ

পঞ্চায়েত ভোটই পাখির চোখ

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেই বিজেপির এই বৈঠক বলে মনে করা হচ্ছে। পঞ্চায়েত ভোটে কোন রণকৌশলে এগোবে বিজেপি তার ব্লু প্রিন্ট তৈরি করতেই এই বৈঠকের ডাক দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একুশের ভোটে বিজেপির শোচনয়ী পরাজয়। তারপরে পুরভোটেও তেমন কিছু করে উঠতে পারেনি বিজেপি। তাই পাখির চোখ এবার পঞ্চায়েত ভোট। কারণ পঞ্চায়েত ভোটেই লোকসভা ভোটের অ্যাসিড টেট হতে চলেছে বঙ্গে। সেকারণে কোনও ভাবেই পঞ্চায়েত ভোটকে হালকা ভাবে নিতে রাজি নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

শুভেন্দুকে ঘিরে অসন্তোষ

শুভেন্দুকে ঘিরে অসন্তোষ

এরই মাঝে আবার বঙ্গ বিজেপির অন্দরে প্রকট হয়েছে মতভেদ। শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ডিসেম্বরে বড় ধমাকা হতে চলেছে বলে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনটি দিন বেঁধে দিয়েছিলেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছিলেন ১২, ১৪ এবং ২১। এই তিনটে দিন ডিসেম্বর মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় কিছু ঘটবে বলে ডেডলাইন দিয়েছিলেন তিনি।

কী ঘটল ডেডলাইনে

কী ঘটল ডেডলাইনে

শুভেন্দু অধিকারীর দেওয়া তিনটি ডেডলাইনের মধ্যে ২টো দিন পার হয়ে গিয়েছে। ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের। তাই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আর ১৪ ডিসেম্বর আসানসোলে শুভেন্দুর নিজের সভাতেই পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন তিনজন। এক কথায় শুভেন্দুর দেওয়া ২টো ডেডলাইনই বুমেরাং হয়েছে বিজেপির কাছে। এবার অপেক্ষা ২১ ডিসেম্বর। সেদিন কী ঘটবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+