পিসি-ভাইপোর সঙ্গে কি ডিল হয়েছে প্রকাশ করুন, আসানসোলে জয়ের চ্যালেঞ্জ দিয়ে বাবুলকে বার্তা শুভেন্দুর
পিসি-ভাইপোর সঙ্গে কি ডিল হয়েছে প্রকাশ করুন, আসানসোলে জয়ের চ্যালেঞ্জ দিয়ে বাবুলকে বার্তা শুভেন্দুর
আজই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয়। আজই আসানসোল সফরে গিয়ে সরাসরি বাবুল সুপ্রিয়র নাম করেই নিশানা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দু রীতিমত বাবুল সুপ্রিয়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, পিসি-ভাইপোর সঙ্গে তাঁর যে চুক্তি হয়েছে সেটা প্রকাশ্য আনুন। টালির ঘরের টাকা বাবুলের ঘরে ঢুকছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
Recommended Video

বাবুলকে নিশানা শুভেন্দুর
হঠাৎ করেই আসানসোল সফরে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বাবুলের তৃণমূল কংগ্রেসে যোগদানের পর প্রথম আসানসোলে রাজ্যের বিরোধী দলনেতা। এক সময় যাঁকে সঙ্গে করে নিজের কেন্দ্রে প্রচার সেরেছিলেন শুভেন্দু। আসানসোলে দাঁড়িয়ে তাঁকেই নিশানা করলেন নন্দীগ্রামের বিধায়ক। বাবুলকে সরাসরি আক্রমণ শানিয়ে বলেছেন, পিসি-ভাইপোর সঙ্গে কোন ডিল হয়েেছ তাঁর প্রকাশ্যে আনুন। চুক্তিটা প্রকাশ্যে আসলেই দলবদলের সব সমীকরণটা প্রকাশ হয়ে যাবে।

টালির ঘরের টাকা কি বাবুলের ঘটে
বিশ্বকর্মা পুজোর দিন হঠাৎ করেই সকলকে চমকে গিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর এই দলবদলকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেছেন, বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসকে নিশানা করে একটা সময়ে গান বেঁধেছিলেন, কয়লার টাকা টালির ঘরে। সেই টালির ঘরের টাকা কি এখন বাবুলের ঘরে যাচ্ছেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।

আসানসোলে জয়ের বার্তা
আসানসোলে জয়ের বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আসানসোলে পর পর ২ বার জিতেছেন বাবুল সুপ্রিয়। তাঁর জায়গা ফাঁকা হয়ে গিয়েছে। সেখানে ৬ মাস পরে ফের নির্বাচন হবে। কিন্তু কে জিতবেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। বাবুল যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন এবারও তাঁকে আসানসোলে প্রার্থী করা হলে তিনি জিতবেন। অন্যদিকে িবজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন এবারও বিজেপিই আসানসোলে জিতবে। এবং আরও বেশি ভোটে জিতবেন তাঁরা। আসানসোলে তৃণমূলের টিকিতে প্রার্থী হোন বাবুল তাহলে দুধ কা দুধ এবং পানি কা পানি হয়ে যাবে।

জিতেন্দ্র তিওয়ারির প্রশংসায় শুভেন্দু
আসানসোলে দুই প্রবল প্রতিদ্বন্দ্বি ছিলেন জিতেন তিওয়ারি এবং বাবুল সুপ্রিয়। বিধানসভা ভোটের আগে সব বিরোধিতাকে সরিয়ে রেখে বিজেপিতে যোগ দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তারপর থেকেই জিতেন্দ্রকে িনয়ে অসন্তোষ দেখা দিয়েছিল। পাণ্ডবেশ্বরে বিজেপির টিকিটে জিতেন্দ্র পার্থী হলেও জিততে পারেননি। ভোট মিটতেই বাবুলের অন্দরে অসন্তোষ বাড়ছিল। তারপরেই দল ছাড়ার সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা জিতেন্দ্র তিওয়ারি। বাবুল সরে যাওয়ায় জিতেন্দ্রর পথ আরও প্রশস্ত হল বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications