'বগটুইয়ে মমতা পুড়িয়ে মেরেছে' নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

বগটুইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুড়িয়ে মেরেছে অভিযোগ শুভেন্দু অধিকারীর

ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার মহিষাদলের কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে বগটুইয়ে পুড়িয়ে মেরেছেন। যেমনটা বামেরা নন্দীগ্রামে হত্যা করেছিল।

বগটুইয়ে পুড়িয়ে মেরেছেন মমতা

বগটুইয়ে পুড়িয়ে মেরেছেন মমতা

রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি রবিবার মহিষাদলের কর্মিসভা থেকে তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, 'নন্দীগ্রামে যেমন বামেরা কৃষকদের গুলি করে মেরেছিল, বগটুইয়ে তেমনই মমতা পুড়িয়ে মেরেছেন।' অর্থাৎ নিরিহ মানুষের হত্যাকাণ্ড নিয়ে বাম এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে এক আসনে বসিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

বড় গদ্দার মমতা

বড় গদ্দার মমতা

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় গদ্দার বলে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন বামেরা ২ লক্ষ কোটি টাকা দেনা করেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় ৬ লক্ষ কোটি টাকা দেনা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য একাধিক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার অভিযোগ করেছেন কেন্দ্র রাজ্যের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। কিন্তু রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না। বাম সরকারের করে যাওয়া দেনা মেটাতে হচ্ছে তার সরকারকে।

বাম-কংগ্রেসকে নিশানা

বাম-কংগ্রেসকে নিশানা

বাম-কংগ্রেসকে এক যোগে এদিন নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, ভবানীপুরে অধীর চৌধুরী সেসময় প্রার্থী দেননি এখন তাঁকেই আক্রমণ করছেন মমতা। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তা নিয়ে একবারও কথা বলেনি বাম কংগ্রেস। একবারও বিরোধিতা করেনি বাম-কংগ্রেস। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন সেসময় নো ভোট টু টিএমসি বললে আজ ভোট পেত না তৃণমূল কংগ্রেস।

মুখ্যসচিবকে নিশানা

মুখ্যসচিবকে নিশানা

এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যসচিব লক্ষাধিক টাকা বাড়িভাড়া নিয়েছেন বলে অভিযোগ করেছেন। বিনামূল্যে সরকারি বাংলো নেওয়ার পরেও এইচআরএ বাবদ ১৬ লক্ষ ৪০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনকী মুখ্যসচিবের বিরুদ্ধে আইএএস আইন ভঙ্গের অভিযোগও করেছেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+