Suvendu Adhikary on Jadavpur: রেজিস্ট্রার-উপাচার্য সকলে তৃণমূলের ক্যাডার, কালীঘাটকেই দায়ী করলেন শুভেন্দু
যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্যে। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার জন্য দায়ী করেছেন কালীঘাটকেই। মমতায়নের জেরেই গোটা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের এই দশা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে রেজিস্ট্রাস সকলেই তৃণমূল কংগ্রেসের ক্যাডার। না হলে দিনের পর দিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন মধ্যযুগীয় বর্বরতা হতে পারে না। এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেছেন, পুলিশ কেবল ভাইপোকে নিরাপত্তা দিতেই ব্যস্ত তাই রাজ্যের আর কোনও কিছুতে নজর দেওয়ার সময় নেই।
যাদবপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চোপড়ার গুলি চালনা সব ঘটনাই পুলিশের উদাসীনতার এবং নিষ্ক্রিয়তার জন্য ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন। তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার পর থেকেই বিজেপি সরব হয়েছে এই ইস্যুতে।

এদিকে আজ আবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাতে মামলা করার আর্জি জানা। মামলাকারী তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহ সভাপতি। এই ঘটনায় রাজ্যপালের ভূমিকা কী এই নিয়েও আদালতে প্রশ্ন তোলা হয়েছে।
এদিকে আজই বিকেল ৫জায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আধিকারীকদের নিয়ে বৈঠক ডেকেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে সেই বৈঠকে রেজিস্ট্রার, ডিন সহ সব পদাধিকারীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। যাদবপুরের নিরাপত্তা নিয়েই মূলত বৈঠকে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। উপাচার্য না থাকায় যাদবপুরের একাধিক সিদ্ধান্ত নিয়ে সমস্যা হচ্ছে কর্তৃপক্ষের। সেকারণেই এই বৈঠক ডাকা।
এদিকে আবার আজই লালবাজারে তলব করা হয়েছে যাদবপুরের রেজিস্ট্রারকে। সেই সঙ্গে ডিনকে যাদবপুর থানায় তলব করা হয়েছে। হোস্টেলে কেন সিসিটিভি ছিল না তা জানতে চায় পুুলিশ। একই সঙ্গে যাদবপুরকাণ্ডে আজ আরো ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে প্রাক্তনীও রয়েছে।












Click it and Unblock the Notifications