'মনজিতের দোকানে খেতে যেতেন শুভেন্দু', পাল্টা ছবি প্রকাশ করে দাবি মুখ্যমন্ত্রীর ভাইয়ের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন নোংরা রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী
শহরে একের পর এক জায়গায় টাকা উদ্ধাের ঘটনায় শাসক দলের যোগ রয়েছে এমনই দাবি করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ধাবা মালিক মনজিৎ সিংয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রকাশ করেছেন। তার পাল্টা তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, মনজিৎ সিংয়ের ধাবায় খেতে যেতেন শুভেন্দু অধিকারী। এখন না চেনার ভান করে নোংরা রাজনীতি করছেন তিনি।

গড়িয়াহাটে বিপুল টাকা উদ্ধার
গত পরশু থেকে শহরের একাদিক জায়গায় টাকা উদ্ধারের ঘটনা ঘটছে। বুধবার রাতে দক্ষিণ কলকাতায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। তারপরে আবার বৃহস্পতিবার রাতে গড়িয়া হাতে একটি গাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করেছে এসটিএফ। ২ ব্যক্তি গাড়ি নিয়ে যাচ্ছিলেন। সেই বিপুল টাকার কোনও হিসেব তাঁরা দেখাতে পারেননি। তারপরেই কলকাতা পুলিশের এসটিএফ তাঁদের গ্রেফতার করে নিয়ে যায়। শহরে একের পর এক টাকা উদ্ধারের ঘটনায় শাসক দলের নেতাদের যোগ রয়েছে বলে অভিযোগ বিজেপির।

বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
শহরে একের পর এক টাকা উদ্ধারের ঘটনায় প্রথম থেকেই শাসক দলের যোগ রয়েছে বলে দাবি করেছে বিরোধীরা। বৃহস্পতিবার রাতে গড়িয়াহাটে টাকা উদ্ধারের ঘটনায় না উঠে আসছে মনজিৎ সিং বিত্তা নামে এক ধাবা ব্যবসায়ীর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অদিকারী এই নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনজিৎ সিং বিত্তার ছবি প্রকাশ করেছেন। এবং দাবি করেছেন এই ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো জড়িত রয়েছে। কয়লাকাণ্ডে নাম জড়িয়ে আছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে একাধিকবার জেরা করেছে ইডি।

পাল্টা তোপ মুখ্যমন্ত্রীর ভাইয়ের
শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবির পর পাল্টা আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা শুভেন্দু অধিকারীর সঙ্গে মনজিৎ সিং বিত্তার ছবি প্রকাশ করে দাবি করেছেন, মনজিতের ধাবায় খেতে যেতেন শুভেন্দু অধিকারী। এখন নোংরা রাজনীতি করছেন। প্রসঙ্গত উল্লেখ্য কলকাতায় বিক্রম শাকারিয়াকে গ্রেফতারের পরে বিবৃতি দিয়ে ইডি জানিয়েছিল এই ঘটনায় কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এবং তার ভাইয়ের যোগ রয়েছে। তারপরেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনজিৎ সিং বিত্তার ছবি টুইট করেন।

বালিগঞ্জে যকের ধন
বালিগঞ্জে গজরাত গ্রুপের দফতরে তল্লাশি চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা। তারপরেই গ্রেফতার করা হয় গজরাজ গ্রুপের মালিক বিক্রম শাকারিয়াকে। তাঁকে জেরা করে প্রকাশ্যে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কয়লা পাচারের টাকা গজরাজ কোম্পানির মাধ্যমে সাদা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইডি প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে রাজ্যের দুই মন্ত্রী এবং একাধিক রাজনৈতিক নেতার যোগাযোগ রয়েছে বলে দাবি তদন্তকারীদের।












Click it and Unblock the Notifications