ফের ডেডলাইন রাজনীতি, অভিষেকের মিটিং নিয়ে মামলা করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
মুখ্যসচিবকে চিঠি দিয়ে মামলার হুমকি শুভেন্দু অধিকারীর
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ের পরের দিনই ফের হুঙ্কার শুভেন্দুর। টুইটে মামলা করার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যসচিবকে উদ্দেশ্য করে টুইটে তিনি ৭ দিনের সময় বেঁধে দিয়েছেন। টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন কেন শুধু ডায়মন্ড হারবারে রিভিউ মিটিং করা হল। বাকি ৪১টি লোকসভা কেন্দ্রে কেন করা হল না। তার জবাব চাই। না হলে আদালতে মামলা হবে।

আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর
ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের িরভিউ মিটিংকে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু অধিকারী জনস্বার্থ মামলা দায়েরের হুঁশিয়ারি দিলেন। টুইটে তিনি হুঁশিয়ারি দিয়েছেন,'কেন শনিবার শুধুমাত্র ডায়মন্ড হারবারে রিভিউ মিটিং করা হল । কেন ৪১টি লোকসভা কেন্দ্রে করা হল না তার জবাব চাই। ৭ দিনের মধ্যে জবাব িদতে হবে। তার দিনের মধ্যে জবাব দিতে না পারলে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন তিিন। এর আগেও তারিখ বেঁধে দিয়ে ডেডলাইন রাজনীতি করতে দেখা করা গিয়েছে। তাই নিয়ে বিজেপি শিবিরে অসন্তোষও েদখা গিয়েছে।

অভিষেকের মিটিং
ডায়মন্ড হারবারে গতকাল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড আর এলাকার সাংসদ রিভিউ মিটিং করেন।
নিজের এলাকার উন্নয়নের কাজ সম্পর্কে তথ্য নেন তিনি। কোন প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে তা জানতে চাইছেন তিনি। সংলগ্ন এলাকার কাজও খতিয়ে দেখেন তিনি। এমনকী প্রশাসনিক আধিকারীকদের সঙ্গেও বৈঠক করেন তিনি। অভিষেকের এই রিভিউ বৈঠক কিছুতেই সহজভাবে মেনে নিতে রাজি হননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন শুধু মাত্র ডায়মন্ড হারবারে বৈঠক করলেন এই নিয়ে জবাব তলব করেছেন তিনি।

অভিষেককে নিশানা শুভেন্দুর
ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিভিউ মিটিং নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি টুইটে নিশানা করে লিখেছেন, এরাজ্যে কর্তৃত্ববাদী রাজতন্ত্র চলছে। অভিষেককে আর পাঁচ জনের মত সাধারণ সাংসদ বলেই কটাক্ষ করেছিলেন শুভেন্দু। তিনি বলেছিলেন, উনি কে যে ওনার জন্য আলাদা করে ব্যবস্থা করা হবে। এর আগে কান্দিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে সভা করে তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুকে নিশানা অভিষেকের
গতকাল ডায়মন্ড হারবারের সভা থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন ওনাকেই অর্থাৎ শুভেন্দু অধিকারীকে ধরা হোক উনি সব জানেন। অভিষেকের এই বক্তব্য শোনার পর চুপ করে থাকেননি। তিনি বলেছেন, 'কোম্পানির উত্তরাধিকার যার হাতে তিনি জেলাশাসকদের নিয়ে সভা করতে পারেন না। মনে হচ্ছে রাজতন্ত্র শুরু হয়ে গেছে। বাকি ৪১ সাংসদের জন্য এক ব্যবস্থা হবে?'












Click it and Unblock the Notifications