অশান্তির জন্য দায়ী মুখ্যমন্ত্রী, কালিয়াগঞ্জ ইস্যুতে বিস্ফোরক নিশানা শুভেন্দু অধিকারীর
কালিয়াগঞ্জের ঘটনার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। এমনই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে যে হাতের বাইরে চলে গিয়েছে সেটা প্রমাণ করে দিয়েছে কালিয়াগঞ্জ।
নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবার ফের উত্তেজনা ছড়ায় কালিয়াগঞ্জে। রাজবংশী সম্প্রদায় ও আদিবাসীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কালিয়াগঞ্জ। আগুন ধরিয়ে দেওয়া হয় কালিয়াগঞ্জ থানায়। দাউ দাউ করে পু়ড়ে গিয়েছে থানার একাধিক গুরুত্বপূর্ণ নথি। থানার সামনে দাঁড়িয়ে থাকা সারি সারি বাইকও পুড়ে খাক হয়ে হিয়েছে।

শুভেন্দু অধিকারী সংবাদিক বৈঠক করে দাবি করেছেন কালিয়াগঞ্জের ঘটনা প্রমাণ করে দিয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এই মুহূর্তে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জন সংযোগ যাত্রার জন্য রয়েছেন কোচবিহারে। সেখানে একের পর এক সভা করেছেন তিনি। তার মাঝে কালিয়াগঞ্জের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দাবি করেছেন রাজ্যের এই অশান্তি তৈরির নেপথ্যে রয়েছে বিজেপি। বিজেপির প্ররোচনাতেই রাজ্যে অশান্তি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তারপরেই তিনি সরব হয়েছেন যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন তাঁদের কাউকে রেয়াত করা হবে নাষ সকলকে গ্রেফতার করা হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। থানায় এইভাবে আগুন ধরানোর জন্য প্ররোচনা ছিল বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications