' মমতা বন্দ্যোপাধ্যায়ই পরামর্শ দিয়েছিলেন ইডির কাছে যাস না, সুকন্যার গ্রেফতারি নিয়ে বিস্ফোরক শুভেন্দু
সুকন্যা মণ্ডলের ইডি গ্রেফতারি নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি দাবি করেছেন, সুকন্যা মণ্ডল বাবার কাছেই তাকতে চেয়েছিলেন এখন বাবার কাছেই রয়েছেন। দুঃখের বিষয় একটা গোটা পরিবার জেলে রয়েছে। বাবার অপরাধের ফল ভোগ করতে হচ্ছে।
শুভেন্দ্ু অধিকারী দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই জেলে যেতে হয়েছে সুকন্যাকে। ইডির সঙ্গে সহযোগিতা করতে হয়তো তাঁকে গ্রেফতার হতে হত না। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল পথে চালিত করেছেন সুকন্যাকে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়ো কাউকে না কাউকে দিয়ে তাঁকে পরামর্শ দিয়েছিলেন ইডির কাছে না যাওয়ার জন্য। সুকন্যার মোবাইল ফোন দেখলেই জানতে পারবেন কী ঘটেছিল।

সুকন্যা মণ্ডলকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করা হয়। তারপরে আজ সকালে তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয়। সেখানে সুকন্যা মণ্ডলের বিপুল সম্পত্তির খতিয়ান দিয়েছে ইডি। তারপরেই তাঁকে তিন দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

সূত্রের খবর আগামী তিনদিন সুকন্যা মণ্ডলকে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এমনই জানা গিয়েছে। কেষ্টর বিপুর সম্পত্তির সত্যিটা জানতেই সুকন্যা মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ সুকন্যা মণ্ডলের নামে যে বিপুল সম্পত্তি রয়েছে সেটা যে কেষ্টর বেআইনি টাকার বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications