'নবান্নে ষড়যন্ত্র চলছে মোদীর বিরুদ্ধে' টুইটে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
নীতীশ কুমার, কুমারস্বামী, অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান। একের পর এক অবিজেপি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে নবান্নে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সচিবালয়ে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে এক প্রকার সব ক্ষোভ উগরে দিয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। নবান্নে কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন তিনি।

কেজরিওয়ালকে পাশে নিয়ে সেই সাংবাদিক বৈঠকে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাকেল হতে পারে।' আবার কেজরিওয়ালও সেই সুরে সুর মিলিয়ে বলেছেন, ' দিদি বলেছেন রাজ্যসভায় সমর্থন করবেন। এটা হলে চব্বিশের আগে একটা সেমিফাইনাল হবে'।
প্রসঙ্গত উল্লেখ্য অমিত শাহ রাজ্যে এসে সরকার ফেলার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন লোকসভায় ২৪ হয়ে গেলে মমতা সরকার আর টিকবে না। তারপরেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, অসাংবিধানিক কথা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এবার মমতার মুখেই শোনা গিয়েছে সেই সরকার ফেলার কথা। পাল্টা বিজেপির পক্ষ থেকেও আক্রমণ করা হয়েেছ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ শানিয়ে টুইট করেছেন। তিনি অভিযোগ করেছেন রাজ্যের সচিবালয়ের অপব্যবহার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অন্য রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা আসছেন। সেখানে সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে।
Nabanna; the State Secretariat of WB, was used unethically by the Regional TMC Party leader Smt. Mamata Banerjee & @AamAadmiParty leader Shri @ArvindKejriwal Ji yesterday, for hatching political conspiracies against the Hon'ble PM Shri @narendramodi Ji.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 24, 2023
What's disturbing is that… pic.twitter.com/4xopYGTPg6
বিরোধী ঐক্যের তোরজোর শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। কর্নাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পর সেই তোরজোর আরও বেড়েছে। ইতিমধ্যেই নীতীশ কুমার- মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পাটনায় কোনও একটা জায়গায় যেন বিরোধী দলের শীর্ষ নেতাদের ডেকে বৈঠক করা হয়।
আবার নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি অভিযোগ করে তৃণমূল কংগ্রেস অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছে আম আদমি পার্টি, জেডিইউ, ডিএমকে সহ ১৯টি অবিজেপি দল। এমনকী বামেরাও তাতে সামিল হতে নারাজ বলে জানিয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications