Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শোভনকে ভাঁড় বলে আক্রমণ করে শুভেন্দু'র মন্তব্য, 'দেখবি আর জ্বলবি'

শোভন চট্টোপাধ্যায়কে ভাঁড় বলে আক্রমণ শুভেন্দু অধিকারীর। আজ সোমবার কড়া ভাষায় বিরোধী দলনেতাকে আক্রমণ করেন কলকাতার প্রাক্তন মেয়র। একটি ফেসবুক বার্তাতে তিনি বলেন, নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারী যে দাবি করছেন তা অন্যায্য ও অ

শোভন চট্টোপাধ্যায়কে ভাঁড় বলে আক্রমণ শুভেন্দু অধিকারীর। আজ সোমবার কড়া ভাষায় বিরোধী দলনেতাকে আক্রমণ করেন কলকাতার প্রাক্তন মেয়র। একটি ফেসবুক বার্তাতে তিনি বলেন, নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারী যে দাবি করছেন তা অন্যায্য ও অসত্য। এই বিষয়ে শিশির অধিকারীকে এগিয়ে আসার আহ্বান জানান শোভন চট্টোপাধ্যায়।

শোভনকে ভাঁড় বলে আক্রমণ শুভেন্দুর

এমনকি রাজনীতিতে উত্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের কথাও আরও একবার মনে করিয়ে দেন তিনি। আর তা নিয়েই শুরু হয় জোর রাজনৈতিক চর্চা। যদিও দিনের শেষে শোভন চট্টোপাধ্যায়কে পালটা ভাঁড় বলে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। বলেন, ওসব ভাঁড়েদের কথার কী গুরুত্ব আছে।

শুধু তাই নয়, নিজের বক্তব্যেই অনড় থাকেন শুভেন্দু অধিকারী। বলেন, ২০০৮ সালের ১৩ ই মার্চ তৃণমূল দলের মালিক অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিকুঞ্জেই ছিলেন। যেটি কিনা শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাড়ি বলে জানান বিরোধী দলনেতা।

না থেমে তিনি আরও বলেন, সেদিন বাড়ির চার তলার একটি ঘরে রাত কাটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দিন অর্থাৎ ১৪ মার্চের গণহত্যার বর্ষপূর্তি ছিল। আর সেদিন সকালে কাঁথির শান্তিকুঞ্জ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় গোকুলনগরের অধিকারী পল্লীতে গিয়েছিলেন বলেও দাবি করেন বিজেপি নেতার। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটেছিল বলে দাবি তাঁর। আর সেখান তজুএকে মাটি নিয়েই কলকাতায় মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় করেন বলেও দাবি বিধায়কের।

মূলত পঞ্চায়েত নির্বাচনের আগে বাজার গরম করতেই এহেন উদ্যোগ ছিল বলেও তোপ দাগেন তিনি। যদিও এই প্রসঙ্গে পালটা কোনও বক্তব্য পাওয়া যায়নি শোভনবাবুর তরফে।

তবে আজ সোমবার হঠাত করেই নীরবতা ভেঙে গর্জে ওঠেন তিনি। বলেন, ২০০৭ সালের ১৪ মার্চ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন। দিনের শুরুতে তিনি তৃণমূল ভবনে ছিলেন, শান্তিকুঞ্জে ছিলেন না। সেদিন বিকেল সাড়ে তিনটে চারটের সময় রওনা দেন তিনি। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গেলে আজও শিউরে উঠতে হয় বলে মন্তব্য করেন তিনি।

আর এহেন মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। অন্যদিকে ভাই সৌমেন্দুকে জেরা নিয়েও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বলেন, এই সব করে কিছু হবে না। এমনকি মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, দেখবি আর জ্বলবি, মমতা লুচির মতো ফুলবি...। এমনকি তাঁর পরিবারের সঙ্গে বিপ্লবী যোগ রয়েছে সেটিও ফের একবার তুলে আনেন শুভেন্দু অধিকারী। যা খুবই তাৎপর্য পূর্ণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+