বিক্ষোভে উত্তাল বিধানসভা, কৃষকদের পাশে দাঁড়িয়ে ন্যায্যমূল্যের দাবিতে আলু হাতে বিক্ষোভ শুভেন্দু অধিকারীদের

বিক্ষোভে উত্তাল রাজ্য বিধানসভা। আলু চাষীদের ন্যায্য মূল্যের দাবিতে বিধানসভায় বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। হাতে আলু নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তাতে নেতৃত্ব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোনামূখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর ক্ষেতের আলু নিয়ে এই বিক্ষোভ দেখান তাঁরা।

বিক্ষোভে উত্তাল বিধানসভা, কৃষকদের পাশে দাঁড়িয়ে ন্যায্যমূল্যের দাবিতে আলু হাতে বিক্ষোভ শুভেন্দু অধিকারীদের

বিধানসভা শুরু হতেই তুমুল বিক্ষোভ সকাল থেকে। অধিবেশন শুরু হতেই বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলু চাষীদের বিক্ষোভের প্রসঙ্গ টেনে এনে বিক্ষোভ দেখান তাঁরা। বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর জমির আলু হাতে তাঁরা বিক্ষোভ দেখান। বিজেপি বিধায়করা দাবি করেছেন যে কৃষকদের ন্যায্য মূল্য দিচ্ছে না রাজ্য সরকার।

হুগলি, পূর্ববর্ধমান, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ সরকার ন্যায্য মূল্য দিয়ে তাঁদের আলু কিনছে না। তারই প্রতিবাদে বিধানসভায় কৃষকদের অধিকার দাবি করে বিক্ষোভ দেখাতে থাকেন আলু চাষীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন ন্যায্য মূল্যে আলু চাষীদের কাছ থেকে কম দামে কেনা হচ্ছে আলু।

বিজেপি বিধায়করা অভিযোগ করেছেন, বিঘা প্রতি ১০ টাকা ক্ষতি করে আলু চাষীরা আলু বিক্রি করছেন। রাজ্য সরকার এই নিয়ে বিধানসভায় কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তারপরেই তিনি দাবি করেছেন সরকার যেন ন্যায্য মূল্যে আলুচাষীদের কাছ থেকে আলু কিনতে হবে বলে দাবি করেছেন তিনি। শুভেন্দু অধিকারীদের অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার।

তিনি পাল্টা দাবি করেছেন, 'আমাদের এখানে কোনও চাষী ক্ষতিগ্রস্থ হননি। গতবছরও আলুতে ১৪ - ১৫ টাকা কেজি দরে দাম পেয়েছেন কৃষকরা।' তিনি আরও দাবি করেছেন সরকার ১০ লক্ষ মেট্রিকটন আলু কিনে নিচ্ছে চাষীদের কাছ থেকে। উল্টে সারের দাম বাড়ানোর জন্য কেন্দ্রকে নিশানা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+