বিরোধীরা একজোট হচ্ছে? ফের শুভেন্দুর মুখে বিরোধী ঐক্যের সুর
বিরোধী ঐক্য নিয়ে ফের কথা বললেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী
সাগরদিঘির উপনির্বাচনে নতুন সমীকরণ নিয়ে জল্পনার পারচ চড়েছে বঙ্গ রাজনীতিতে। তাতে সামিল হতে চাইছে বিজেপিও। একাধিক বিজেপি নেতার মুখে সেই কথাই শোনা গিয়েছে। ফের বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছে বিরোধী ঐক্যের কথা। তিনি বলেছেন বাম-কংগ্রেসের সঙ্গে তাঁদের নৈতিক মিল না থাকলেও নীচু তলার মানুষ চাইছে জোট।

সাগরদিঘির জয়ে নয়া সমীকরণ
সাগরদিঘি উপনির্বাচনে নতুন করে বিরোধী ঐক্যের জল্পনা তৈরি হয়েছে। সাগরদিঘিতে বিপুল ভোটে জয়ী হয়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রণ বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর তুলনায় তার ভোটের ব্যবধান যথেষ্ট বেশি রয়েছে। সেটাই মাথাব্যাথার কারণ হয়েছে শাসক দলের। তাই নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে শাসক দল। তাই মধ্যে আবার নতুন বিরোধী ঐক্যের জল্পনা শুরু হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে তুমুল জল্পনা শুরু হয়েছে এই সমীকরণকে নিয়ে।

ফের বিরোধী ঐক্যের বার্তা
সাগরদিঘির ফলাফল প্রকাশ্যে আসার পরেই বিরোধী ঐক্য নিয়ে মুখ খুলতে শুরু করেছিলেন বিজেপি নেতারা। দিলীপ ঘোষ থেকে শুরু করে একাধিক বিজেপি নেতা এই নিয়ে কথা বলেছিলেন। তাতে সায় দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। গতকাল আবারও শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল বিরোধী ঐক্যের সুর। তিনি বলেছেন, নীতিগত ভাবে কংগ্রেস এবং বামেদের সঙ্গে বিজেপির জোট সম্ভব নয়, কিন্তু নীচুতলার মানুষ চাইছেন বিরোধীরা একজোট হয়ে লড়াইয়ের ময়দানে নামুক। শাসক দলকে পরাস্ত করতে তারা বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিচ্ছেন।

কী বলেছিলেন দিলীপ ঘোষ
সাগরদিঘির নির্বাচনের দিনেই বিজেপি প্রার্থীর সঙ্গে বাম সমর্থিক কংগ্রেস প্রার্থীকে হাত মেলাতে দেখা গিয়েছিল। তারপরেই জল্পনার পারদ চড়তে শুরু করে। ভোটের ফলাফল প্রকাশের পর বাম-বিজেপি-কংগ্রেস জোট নিয়ে ফের জল্পনার পারদ চড়তে শুরু করেছে। তারপরেই দিলীপ ঘোষ মন্তব্য করেন রাজ্যে শাসক দলকে পরাস্ত করতে সব বিরোধীদের এক মঞ্চে আসা জরুরি। তারপরেই বিরোধী ঐক্য নিয়ে রাজনৈতিক জল্পনার পারদ চড়তে শুরু করেছে। একবার নয় একাধিকবার বিজেপি নেতােদর মুখে একথা শোনা গিয়েছে।

তৃণমূলকে হারাতে কী শেষে বাম-কংগ্রেসই ভরসা
হঠাৎ করে বিজেপি নেতাদের মুখে বিরোধী ঐক্যের বার্তায় জল্পনা শুরু হয়েছে বিজেপি একক ভাবে শাসক দলতে পরাস্ত করতে পারবে না আঁচ করেই কি বাম-কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চাইছে। য়েকারণেই কি শুভেন্দু অধিকারীও সেই কথাই বলছেন। একুশের ভোটে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি। ভোটের আগে বিজেপিকে ঘিরে যে আশা দেখা গিয়েছিল। সেটা একেবারে দপ করে নিভে গিয়েছে ফলাফল প্রকাশের পরেই।












Click it and Unblock the Notifications