"শুধু কী ট্যাব না কি? কোথায় চুরি হচ্ছে না বলুন?" তৃণমূলকে ফের কটাক্ষ শুভেন্দু অধিকারীর
ছয় কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনেও তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ। রাজ্যের বিরোধী দলনেতার নিশানায় শাসক দল তৃণমূল। তৃণমূলের ভয় দেখানোর তথ্য তাঁর কাছে আছে৷ একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
সমবায় তৃণমূল বোঝে না। বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক সমবায় বুঝত। বাম আমলে সমবায় মন্ত্রী ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা সরল দেব, রবীন্দ্রনাথ ঘোষ। বাম আমলে তাঁরা নিরাপত্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে। সিপিএমের কথা তাঁরা শোনেনি। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সমবায় ব্যাঙ্ক নয়। রাজ্যে কোথাও তৃণমূল ভোট করে না। আর ভোট করলে লুট করে। তাদের বিশেষ ধরনের কিছু লোক আছে। তাদের সঙ্গে আবার পুলিশ থাকে। কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
রাজ্যজুড়ে ট্যাব কেলেঙ্কারি চলছে। ফের কাটগড়ায় তৃণমূল নেতা - কর্মীরা। এই বিষয়েও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, শুধু কী ট্যাব না কী? কোথায় চুরি হচ্ছে না বলুন? মাইনরিটি স্কলারশিপের টাকার দুর্নীতি। রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে। মরেনি সমব্যথীর টাকা নিয়ে চলে যাচ্ছে। একটা প্রকল্প পাবেন না, যেখানে দুর্নীতি, চিটিংবাজি হচ্ছে না। আর অফিসাররা এর সঙ্গে যুক্ত। ঝাড়ার প্রতিযোগিতা হচ্ছে। "
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা অংশের মানুষের সমর্থন নেই। মহিলারা যে ভোটটা দিত, আরজি কর কাণ্ডের পরে তারা ভোট দেয় না। সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে রাখা হয়েছে। শিক্ষিত মুসলিমরা চাইলেও বেরিয়ে আসতে পারছেন না। কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
অর্জুন সিংকে জেরা করছে সিআইডি। সেই বিষয়েও খোঁচা দিয়েছেন শুভেন্দু। " সুপ্রিম কোর্টের প্রটেকশন আছে৷ হাইকোর্টও বলে দিয়েছে ডেট নিতে ডাকবেন। চার ঘণ্টার বেশি ডাকবেন না৷ ডাকলে কী ক্ষতি হয়েছে? ষড়যন্ত্রের রাজনীতি।"












Click it and Unblock the Notifications