মায়েদের চোখের জলে ধ্বংস হবেন মমতা, পুলিশের অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ হবে, হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari: মায়েদের চোখের জলেই ধ্বংস হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ও রাজ্য পুলিশের অবস্থা হবে বাংলাদেশের চেয়েও খারাপ। হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

মেয়ো রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা নিয়েও সরব হন শুভেন্দু। তাঁর দাবি, ভয়ে থরথর করে কাঁপছেন মমতা। মমতার হাত রক্তমাখা।

Suvendu Adhikari

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিড়িকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ। তাঁর ১৪ দিনের পুলিশি হেফাজত হয়েছে। নবান্ন চলো কর্মসূচিতে গ্রেফতার হওয়া ৭০ জনকে ব্যাঙ্কশাল ও মেট্রোপলিটন আদালতে পুলিশ হেফাজতে চেয়েছে বলে জানান শুভেন্দু।

সায়নের মাকে পাশে বসিয়ে শুভেন্দু বলেন, সায়ন-সহ সকলকেই আইনি সহায়তা দেবে বিজেপি। ইতিমধ্যেই একটি নম্বরও প্রকাশ করা হয়েছে দলের তরফে। সায়নের জন্য কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আমরা বড় আইনজীবী দাঁড় করাব। মমতার প্রতিহিংসা, জিঘাংসার রাজনীতির ক্ষেত্রে আদালতে ন্যায়বিচার পাব বলেই আমাদের বিশ্বাস।

শুভেন্দু জানান, সায়ন রাষ্ট্রবাদী, প্রতিবাদী যুবক। সোশ্য়াল মিডিয়ায় সক্রিয়। ছাত্র রাজনীতি তেমনভাবে করেছেন বলে জানি না। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেন। তাঁর নামে তিনটি মামলা দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চ্যালেঞ্জ করছি, আপনি দেখান সায়ন ব্যারিকেড ভেঙেছেন, পুলিশকে আক্রমণ করেছেন, ভাঙচুর-নৈরাজ্য চালিয়েছেন।

সায়নের ছোটবেলায় বাবা মারা যান। মা জানান, তিনি ও তাঁর পুত্র একেবারেই ভয় পাচ্ছেন না। সায়ন এমবিএ-র ছাত্র। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে স্টার নিয়ে পাস করা ছেলে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন।

সায়ন-সহ সকলকে মিথ্যা মামলা থেকে মুক্ত করানোর প্রত্যয় নিয়ে শুভেন্দু বলেন, আমার বিরুদ্ধেও ৪৭টি মামলা করেছিল। কোনও ধারা বাকি রাখেনি। উনি নাকি প্রতিহিংসার রাজনীতি করেন না! অরাজনৈতিক কর্মসূচিতে তিন ঘণ্টা ধরে নবান্ন কেঁপে গিয়েছে। তার পাল্টা পুলিশকে দিয়ে মুখ্যমন্ত্রী যা করাচ্ছেন তার ফল পেতে হবে।

আরজি কর কাণ্ডকে মমতা বন্দ্যোপাধ্যায় লঘু করে দেখাচ্ছেন বলে দাবি করে শুভেন্দু বলেন, সিবিআই তদন্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেবে। তবে যাঁরা ধর্ষকদের শাস্তি চাইছে, তাঁদের উপর মমতা বলপ্রয়োগ করছেন। হিটলার, মুসোলিনি, নাৎসি, কিমের মতো। আড়াল করছেন মূল অপরাধীদের। ওঁর জন্য স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে।

আজকের মেয়ো রোডের মঞ্চ থেকে মমতা যে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তাকে আমল দিতে নারাজ শুভেন্দু। তিনি বলেন, এই কথার জবাব জুনিয়র চিকিৎসকরাই ভাবুন কীভাবে দেবেন। তাঁরা তো রাজনীতিকে দূরে রাখতেই চাইছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু বলেন, ওঁর কথার জবাব আমি দিই না। উনি যাঁর ভাইপো, যাঁর আলোয় আলোকিত তাঁকে আমি হারিয়েছি। আবার হারাব। আর দিল্লিতে উনি একশো দিনের আন্দোলন করতে গিয়েছিলেন। দিল্লি পুলিশের লাঠির সামনে ওঁদের দৌড় দেখেছিল গোটা দেশ। উনি কৃষি ভবনে ঢুকে বেঁচেছিলেন। উল্লেখ্য, সকালেও শুভেন্দু বলেন, বিধানসভা, পঞ্চায়েত ও লোকসভা ভোটে ওঁকে (মমতা ও তৃণমূলকে) হারিয়েছি। পরের বিধানসভায় ২৫ হাজারের বেশি ভোটে হারাব।

মমতা এদিন বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পাস করানোর কথা বলেছেন। শুভেন্দু বলেন, এটা বেআইনি। উনি বিধানসভার অধিবেশন ডাকতে পারেন না। ভারতীয় ন্যায় সংহিতা আসায় এভাবে বিল উনি পাস করাতেও পারেন না। বিধানসভার অধ্যক্ষ অধিবেশন ডাকেন। তিনি অনাস্থা থেকে বাঁচতে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রেখেছেন অধিবেশন। ফের ডাকতে হলে রাজ্যপালকে জানাতে হবে। রাজ্যপালও বেআইনি কাজ করবেন না।

শুভেন্দু বলেন, বেআইনি কিছু করতে গেলে বিধানসভার ভিতর বিজেপি বুঝে নেবে। বাইরে ছাত্র সমাজ বিধানসভা অভিযান করতে পারে। তেমন হলে সুকান্ত মজুমদারকে অনুরোধ করব, ২ তারিখের জেলাশাসকের দফতর ঘেরাওয়ের কর্মসূচি পরের দিন রাখতে।

কালীঘাট ও সংলগ্ন এলাকায় বেশ কিছুদিনের জন্য মিছিল-জমায়েত নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। শুভেন্দু বলেন, একসঙ্গে তিন জায়গায় অভিযান হবে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব। রাজনৈতিক দলের পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে। মমতাকে ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। উনি ভয় পেয়েছেন। ওঁর পুলিশের হাল হবে বাংলাদেশের পুলিশের চেয়েও খারাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+