Suvendu On Abhishek: মালের দায়িত্ব আরোহীর! অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে বড় তথ্য দিলেন শুভেন্দু
Suvendu On Abhishek: অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে কাল সুপ্রিম কোর্টে শুনানি। সোমবার অপর একটি মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। তার আগেই অভিষেক সস্ত্রীক গতকাল ধরেছেন দুবাইয়ের বিমান।
দুবাই হয়ে অভিষেক আমেরিকায় চোখের চিকিৎসা করতে গিয়েছেন বলে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। অভিষেকের বিদেশ সফর প্রসঙ্গে আজ মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অভিষেক সস্ত্রীক দুবাই রওনা দেওয়ার খবর জানাজানি হতেই জল্পনা তৈরি হয়, তিনি কি ইডি বা আদালতের অনুমতি নিয়েই বিদেশে গেলেন? আদালত স্পষ্ট করে কোনও নির্দেশ দেয়নি শুনানিতে। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন, কোনও অপরাধীর বিদেশে গিয়ে গা ঢাকা দেওয়ার সম্ভাবনা না থাকলে বিদেশ যাত্রা ব্যক্তির অধিকারের মধ্যে পড়ে।
অভিষেক ও রুজিরার নামে লুক আউট নোটিশ রয়েছে কিনা সে ব্যাপারে ইডির কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট। সেটিই আদালতে জানানোর কথা ইডির। রুজিরার একটি মামলায় অভিষেকের আইনজীবী বলেছিলেন, আমেরিকায় চিকিৎসা করাতে যাওয়ার জন্য ইডির অনুমতি চাইলেও সম্মতি দেওয়া হয়নি। ৮ অগাস্ট চোখের চিকিৎসকের কাছে অ্যাপয়েন্টমেন্ট ঠিক রয়েছে বলেও জানান অভিষেক।

কলকাতা হাইকোর্টেও দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন অভিষেকের আইনজীবী। ইডিকে দেওয়া চিঠি দেখিয়ে বিদেশ যাত্রার অনুমতি প্রার্থনা করা হয়। সেই মামলার শুনানিও সোমবার। তার আগে অভিষেক দুবাইয়ের বিমানে উঠেছেন। আগে লুক আউট নোটিশ দেখিয়ে রুজিরাকে বাধা দেওয়া হলেও এবার তা হয়নি। ফলে ধরে নেওয়া যেতে পারে লুক আউট নোটিশ নেই।
বিজেপির নেতাদের কটাক্ষ, অভিষেক বিদেশে পালিয়ে গেলেন। কেউ বলছেন, পাখি উড়ে গেল। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আজ শ্যামবাজারে সাংবাদিকদের বলেন, মালিকরা কখনও কর্মচারীদের সঙ্গে কাজ করেন না। কর্মীদের লেলিয়ে দিয়ে এসি বাড়িতে থাকেন। আমিও ওই দলে কর্মচারী ছিলাম। খেটেখুটে জীবন হাতে নিয়ে বদলা নয় বদল চাই, ডাবল ডাবল চাকরি হবে, শিল্পের জোয়ার হবে, সোনার বাংলা হবে বলেছিলাম।
শুভেন্দুর কথায়, ২০১১ সালে পিসিকে ক্ষমতায় এনেছিলাম। তখন উনি বলেছিলেন, ওঁর পরিবার নেই। কালের নিয়মে মাতৃদেবী চলে গেলে পরিবারে দায়বদ্ধতা নেই। ২০ মে ক্ষমতায় এসে ২১ জুলাই উনি আলালের দুলাল, কোম্পানির উত্তরসূরীকে দিল্লি থেকে এনে প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন। কিছুদিন আগে বলেছেন, ওঁর ভাইপো নাকি ২ বছর বয়স থেকে রাজনীতি করেন।

২০১১-র আগে এ কথা বললে বাংলার মানুষ মমতাকে বুড়ো আঙুল দেখাতেন বলেও মন্তব্য শুভেন্দুর। তিনি বলেন, চলে যাওয়া বা পালিয়ে যাওয়া ব্যাপার নয়। আমি ইডি বা আদালতের মুখপাত্র নই। বিরোধী দলনেতা হিসেবে আমার কাছে কিছু তথ্য থাকে। তার ভিত্তিতে বলতে পারি, উনি শর্তাধীন অনুমতি নিয়ে চিকিৎসার জন্য কোথাও গিয়েছেন।
শুভেন্দু আরও বলেন, উনি শর্ত পূরণ করে ফিরবেন কিনা, নাকি অতি প্রিয় বন্ধু বিনয় মিশ্রর সঙ্গে ভানুয়াতুতে থাকবেন তা বলতে পারব না। ওঁর শ্যালিকা মেনকা গম্ভীর ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিদেশে গিয়ে ফেরেননি, এবার জামাইবাবু ফিরবেন কিনা সেটাও বলতে পারব না। এটা উনিই বলতে পারেন। কেন না, মালের দায়িত্ব আরোহীর।
অভিষেক যে ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন তা আদালতে বিচারাধীন থাকায় এ প্রসঙ্গে কিছু বলতে চাননি শুভেন্দু। অভিষেক বিদেশে থাকাকালীন কীভাবে কর্মসূচি হবে সেটা নিয়ে শুভেন্দু বলেন, বিদ্যুৎ গেলে সিইএসসির মালিককে ছুটতে হয় না। কর্মচারীরা করেন। ওই কর্মসূচির কথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানানো হয়েছে।
চলে যাওয়া পালিয়ে যাওয়া ন.। ইডির অনুমতি কোর্টের মুখপত্র নই। কথ্য তাকে। শর্ধীন অনুমতি নিয়ে চিকিৎসার জন্য কোথাও গেছেন। শর্ত পূরণ কুে ফিরবে নাকি ফিবেন অতি প্রিয় বন্ধু বিন মি্র ভানুয়াতু ২২ সেপ্টেন্বর ২০২২ জামাইবাবু ফিরবেন কিনা বলতে পারব না।












Click it and Unblock the Notifications