ভবানীপুরে মমতা ও নন্দীগ্রামে অভিষেককে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর, মঙ্গলেই পানিহাটিতে পাল্টা মিছিল
মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে হারানোর চ্যালেঞ্জ আগেই ছুড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হারানোর কথা তাঁর মুখে।
কেরলে কর্মরত অবস্থায় মৃত পরিযায়ী শ্রমিক ভীমচরণ বারিকের নন্দীগ্রামের বিরুলিয়ার বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই তিনি দাবি করেন, ১৪ বছরে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে ১২ গুণ।

শুভেন্দু বলেন, বাংলার যুবকরা কেরলে যাবেন কেন? ২০১১ সালে যখন এই সরকার রাজ্যে ক্ষমতায় আসে তখন আমি এখানকার সাংসদ ছিলাম। তখন পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল ৫ লক্ষ, সেটা এখন হয়েছে ৬০ লক্ষ। নন্দীগ্রামেরই ১৭টি অঞ্চলে হিন্দু-মুসলিম নির্বিশেষে ৩০ হাজার লোক বাইরে গিয়েছেন কাজের জন্য। বাবা-মা, স্ত্রী-সন্তানদের ছেড়ে। সবচেয়ে বেশি ওডিশায়। এরপর মহারাষ্ট্রে, তামিলনাড়ু, কেরলে। কেন যেতে হবে?
শুভেন্দুর দাবি, সংবাদমাধ্যমে দেখলাম একজন অভিযোগ করেছেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ নেই বলে। আমি তাঁর সঙ্গে যোগাযোগ করে জানি, আইপ্যাক তাঁকে দিয়ে বলিয়েছে। ওষুধ নেই, এটা তো স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপার। ১৪ বছর ধরে থাকা স্বাস্থ্যমন্ত্রীর নাম সকলেই জানে। ওই ব্যক্তির কাছেই জানলাম তিনি ভুবনেশ্বরে মিস্ত্রির কাজ করেন। বললাম, কেন বাইরে গিয়েছেন? উনি বললেন, এখানে মজুরি ৩০০ টাকা। ওডিশায় হেল্পার পান ৭০০ টাকা, রাজমিস্ত্রি ১ ফলে মৃত ৪৪ বছরের ব্যক্তিকেও সরকারের জন্যই বাইরে যেতে হয়েছে । এমন ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন।
শুভেন্দু আরও বলেন, "নন্দীগ্রামে ১ কোটি টাকা দিলেও কোন হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর ভাইপোকে ভোট দেবেন না। আইপ্যাক তো খুব বেড়াচ্ছে। এখানে প্রার্থী করে পাঠাক ওঁকে। চোর ভাইপো অভিষেককে দাঁড় করাক। এখানে ওঁকে হারাব, বড়টাকে (পড়ুন মমতা) ওখানে হারাব।"
মঙ্গলবার এসআইআরের বিরোধিতায় রেড রোডে বিআর আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো অবধি মেগা মিছিলে হাঁটবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু বলেন, পায়ে কাঁটা ফুটেছে। বাংলাদেশি মুসলিমদের জন্য কাঁদতে নামবেন। হাঁটুন, শরীর ভালো থাকবে। কাকদ্বীপে সোমবার মিছিল ও সভা করব। মমতা যেদিন কলকাতায় হাঁটবেন, সেদিন আমি হাঁটব পানিহাটিতে। যেখানে অভয়াকে ধর্ষণ ও খুন করেছে ওঁর লোক। উল্লেখ্য, সম্প্রতি পানিহাটিতেই প্রদীপ কর এসআইআরের ভয়ে আত্মহত্যা বলে দাবি করে তৃণমূল। অভিষেক সেখানে গিয়েছিলেন। তৃণমূল মিছিলও করে। যদিও বিজেপির দাবি ছিল, বহিরাগতদের এনে মিছিল হয়েছে। এবার মঙ্গলে সেই পানিহাটিতেই শুভেন্দুর কর্মসূচি গোটা আবহে অন্য মাত্রা যোগ করল।












Click it and Unblock the Notifications