তৃণমূলকে সাহায্য করার অভিযোগ, নন্দীগ্রামের একাধিক পুলিশ কর্তাকে বদলির দাবি শুভেন্দুর
ভোট পর্ব চালু হতেই অশান্ত পশ্চিমবঙ্গ। বিভিন্ন স্থানে হানাহানির ঘটনা ঘটেছে। এই আবহেই বিজেপি নেতা তথা নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী দ্বারস্থ হলেন নির্বাচন কমিশনের। জানা গিয়েছে হলদিয়ার অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষ, হলদিয়ার এসডিপিও এবং নন্দীগ্রাম পুলিশ স্টেশনের বেশ কয়েকজনের বদলি চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

'তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ'
শুভেন্দু অধিকারীর অভিযোগ, যে যে আধিকারিককে সরানোর দাবি তিনি তুলেছেন, তাঁরা সকলেই নাকি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করছে এবং নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম করছেন। তাই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে এই পুলিশ আধিকারিকদের অবিলম্বে বদলির দাবি তুলেছেন তিনি।

'তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে'
এদিকে এই বিষয়ে শুভেন্দুর ভাই তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী অভিযোগ করেন, 'শুভেন্দু নন্দীগ্রামে গিয়ে সেখানকার মানুষজনদের সঙ্গে দেখা করেছেন। আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি। আমরা আবেদন জানিয়েছি যে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া উচিত। মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। আমরা নির্বাচন কমিশনকে আলাউদ্দিন নামক এক ব্যক্তির নামে অভিযোগ করেছি। তিনি নন্দীগ্রামকে অশান্ত করার চেষ্টা করেছেন।'

'ভোটারদের বিভিন্ন স্থানে আটকানো হচ্ছে'
এদিকে সৌমেন্দু এদিন আরও অভিযোগ করেন, 'ভোটারদের বিভিন্ন স্থানে আটকানো হচ্ছে। ইভিএম খারাপ হয়েছে বিভিন্ন স্থানে। ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হচ্ছে। ভোটারদের প্রভাবিত করারও চেষ্টা চলছে। বুথ নম্বর ১৪৯-এ ভোটগ্রহণ পুরোপুরি বন্ধ রয়েছে। তবে মোটের উপর ভোটগ্রহণ শান্তুপূর্ণ হচ্ছে। ইভিএম যা খারাপ হয়েছে, তা প্রতি নির্বাচনেই অল্প বিস্তর হয়ে থাকে।'

শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিযোগ করা হয়েছিল, ভোটের মুখে বাইরে থেকে সমাজবিরোধীদের এনে নন্দীগ্রামে আশ্রয় দিচ্ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে এমনই অভিযোগ জানায় তৃণমূল। কোন কোন জায়গায় 'অপরাধী'দের আশ্রয় দেওয়া হয়েছে, তার তালিকা ও পূর্ণাঙ্গ বর্ণনা দেওয়া আছে সেই চিঠিতে৷ স্থানীয় পুলিশকে সবটা জানানো সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল৷
দেবশ্রী রায়ের বিভিন্ন মুহূর্তের ছবি












Click it and Unblock the Notifications