মমতার শক্তির আরাধনার দিনেই গভীর রাতে এক বিশেষ পুজোয় বসছেন শুভেন্দু! জানলে আশ্চর্য হবেনই
গত এক বছর আগেও ছিলেন শাসক দলের দাপুটে নেতা এবং মন্ত্রী। অধিকারী গড়ে তাঁর একটা যথেষ্ট ছিল। যদিও বছর ঘুরতেই বদলে গিয়েছে পরিস্থিতি। বদলেছে দল। বিরোধী পক্ষের নেতা। যদিও কালী পুজোর উদ্বোধন ঘিরে তাঁর ব্যস্ততা অবশ্য সেই সমানই।
গত এক বছর আগেও ছিলেন শাসক দলের দাপুটে নেতা এবং মন্ত্রী। অধিকারী গড়ে তাঁর একটা যথেষ্ট ছিল। যদিও বছর ঘুরতেই বদলে গিয়েছে পরিস্থিতি। বদলেছে দল। বিরোধী পক্ষের নেতা। যদিও কালী পুজোর উদ্বোধন ঘিরে তাঁর ব্যস্ততা অবশ্য সেই সমানই।

নন্দীগ্রাম খেজুরি সহ গোটা জেলা জুড়ে একাধিক কালী পুজোর মন্ডপ উদ্বোধনে শুভেন্দু অধিকারী। শাসকদল তৃণমূলকে কালী পুজোর মন্ডপ উদ্বোধনে একের পর এক গোল বিরোধী দলনেতার।
তবে একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শক্তির আরাধনাতে ব্যস্ত অন্যদিকে গো-পুজোতে বসতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। গভীর রাতে গো-পুজোতেও তিনি অংশ নেবেন বলে নিজেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
অন্যদিকে পুজো উদ্বোধনের পাশাপাশি পেট্রোপন্যের দাম কমানো নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ কতে ছাড়লেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রের পাশাপাশি পেট্রোপণ্যের দাম কমাতে বিভিন্ন রাজ্য সরকারের দেওয়া ছাড় প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি।
নন্দীগ্রামের পুজো মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, "মোদীজীকে ধন্যবাদ। তিনি দীপাবলীর সন্ধ্যায় পেট্রোল ডিজেলের দাম কমিয়েছেন। কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারও ছাড় দিয়ে নিজেদের রাজ্যে পেট্রোপন্যের দাম কমিয়েছে। কিন্তু বাংলার মেয়ে বাংলার মুখ্যমন্ত্রী এখনো ঘুমোচ্ছেন।"
শুভেন্দুর কটাক্ষ, "আশা করি তিনিও একই পথের পথিক হবেন। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্বশর্মা, বিপ্লব দেবরা যা করেছেন তিনিও তাই করবেন। বাংলার মেয়ে বাঙালির জন্য নিশ্চয়ই করবেন। তারই অপেক্ষায় আছি!"
উল্লেখ্য, গত এক বছর আগে শাসক দলের দাপুটে নেতা মন্ত্রী হিসেবেই মন্ডপে উপস্থিত হওয়ার ডাক পেতেন। এবার অবস্থান পাল্টেছে। দল পালটে এখন তিনি বিরোধী ভুমিকায়। কিন্তু পুজোর উদ্বোধনী মঞ্চে সেই আগের ব্যস্ততারই ছবি নন্দীগ্রামের বিধায়কের।
আজ পুজোর দিনেও গোটা জেলা জুড়েই কালী পুজোর মন্ডপে মন্ডপে চষে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। শুরু করেছেন সাত সকালে। চলবে গভীর রাত পর্যন্ত।
নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রাম থেকে প্রতিবেশী বিধানসভা অঞ্চল খেজুরি, আজ সকাল থেকে একের পর এক কালীপূজো মন্ডপের উদ্বোধনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিটি পুজো আয়োজনে যোগ দিতে গিয়ে মন্ডপ উদ্বোধনের পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষজনদের হাতে নতুন শীত পোশাকও তুলে দেন তিনি।
সকাল থেকে দুপুর পর্যন্ত খেজুরি ও নন্দীগ্রামের একাধিক কালী পুজো মন্ডপে যান শুভেন্দু অধিকারী। বিকেল থেকে সন্ধ্যে রাত, পুর্ব মেদিনীপুরেরই সুতাহাটা, হলদিয়া, মেছেদা মহিষাদল সহ বিভিন্ন এলাকার আরও বেশকিছু পুজো আয়োজনে উপস্থিত থাকবেন তিনি। গভীর রাতে গো-পুজোতেও তিনি অংশ নেবেন জানিয়েছেন।
নন্দীগ্রামের কালী পুজো মন্ডপের উদ্বোধন করে আজ তিনি ফের বাংলাদেশে হওয়া মন্দিরে হামলার প্রতিবাদ জানান।












Click it and Unblock the Notifications