শুভেন্দু দিল্লি অভিযানে নামবেন বিধায়কদের নিয়ে, আন্দোলন মমতার সরকারের বিরুদ্ধে

বিধায়কদের নিয়ে এবার দিল্লিতে যেতে চান শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরুদ্ধে আন্দোলনে ঝড় তুলতে শুভেন্দুর এই পরিকল্পনা। তাঁর অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকার তার নিজের বলে চালানোর চেষ্টা করছে।

বিধায়কদের নিয়ে এবার দিল্লিতে যেতে চান শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরুদ্ধে আন্দোলনে ঝড় তুলতে শুভেন্দুর এই পরিকল্পনা। তাঁর অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকার তার নিজের বলে চালানোর চেষ্টা করছে। কেন্দ্রের কাছে দরবার করে তিনি রাজ্যের বিরুদ্ধে আক্রমণ তুঙ্গে তুলতে চান।

শুভেন্দু বিধায়কদের নিয়ে মমতার বিরুদ্ধে দিল্লি অভিযানে

শুভেন্দু সম্প্রতি দলের বিধায়কদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে তিনি বলেন, বিধানসভা শেষ হয়ে গেলেও বসে থাকলে চলবে না। রাজ্যের বিরুদ্ধে আন্দোলন জারি রাখতে হবে। সেই আন্দলনেরই অঙ্গ হিসেবে বিধায়কদের নিয়ে তাঁর দিল্লি যাত্রা। তিনি তাঁর নতুন পরিকল্পনার শীঘ্রই চূড়ান্ত রূপরেখা দেবেন।

শুভেন্দু অধিকারীর এই বৈঠকে ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। তাঁর সামনেই ঠিক হয় এই পরিকল্পনা। শুভেন্দু বিধায়কদের নিয়ে দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করে বলবেন, বাংলায় কোন কোন কেন্দ্রীয় প্রকল্পের অর্থ ব্যবহার করে রাজ্য সরকার নিজেদের নামে চালাচ্ছে।

প্রাথমিকভাবে ঠিক হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির ১০ জন বিধায়ক দিল্লি যাবেন। সেই তালিকায় রয়েছেন অশোক লাহিড়ী, মিহির গোস্বামী, মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পালের মতো হেভিওয়েটরা। আগামী শুক্রবার ফের বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী। সেখানেই ঠিক হবে দিল্লি যাত্রার দিনক্ষণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+