শুভেন্দুকে নবান্নে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন, মমতার 'অনুরোধে' বিস্ফোরক বিজেপি নেতা
শুভেন্দুকে নবান্নে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন, মমতার 'অনুরোধে' বিস্ফোরক বিজেপি নেতা
তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির (bjp) তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল (pralay paul)। তিনি এদিন বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে প্রার্থী হয়েছে, তাই আজকে গিয়ে তাঁর (প্রলয় পাল) কথা মনে পড়েছে। যদিও ওই অডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।

সমর্থন চয়েছেন মমতা
এদিন বিজেপি নেতা প্রলয় পাল বলেছেন, তাঁর সমর্থন চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় দলে ফেরত যাওয়ার পাশাপাশি তাঁর হয়ে কাজ করার অনুরোধ করেছেন। এব্যাপারে প্রলয় চাল বলেছেন, তাঁরা বিজেপি করেন এবং দেশের জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত। প্রসঙ্গত প্রলয় পাল একটা সময়ে তৃণমূল করতেন। ২০১১-তে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে বাড়িতে ৫ ব্রাহ্মণকে দিয়ে অনুষ্ঠান করেছিলেন।

অধিকারীর পরিবারের সঙ্গে সম্পর্ক ৪০ বছরের বেশি সময়ের
বিজেপি নেতা প্রলয় পাল জানিয়েছেন, কাঁথির অধিকারীর পরিবারের সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক দীর্ঘ দিনের। তাঁর বাবার সঙ্গে শিশির অধিকারীর সম্পর্ক ৪০ বছরের বেশি। তিনি বলেছেন, বাংলায় বাম শাসনের সময় পূর্ব মেদিনীপুরে যখন বিরোধীরা আক্রান্ত হয় কখন সবার পাশেই দাঁড়াত অধিকারী পরিবারই। আর যেদিন থেকে তিনি বিজেপি করেন, তাঁর সাহয় হয়নি অধিকারী পরিবারের বিরুদ্ধে আঙুল তোলার। কারণ অনুগত্য। অধিকারীর পরিবারের থেকে কিছু না পেলেও, তাঁদের বিরুদ্ধে আঙুল তোলার স্পর্ধা তিনি দেখাননি। কেননা ওই পরিবার অসহায় মানুষের পাশে ছিল।

শুভেন্দু অধিকারীর জন্য জীবনপাত করতে হবে
বিজেপি নেতা বলেছেন, শুভেন্দু অধিকারীর জন্য তিনি জীবনপাত করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ প্রসঙ্গে তিনি ক্ষমা চেয়েও নিয়েছেন। পাশাপাশি তাঁর কাছে প্রশ্ন তুলেছেন, কেন তাঁকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হয়নি। আর তিনি কানও দলের সঙ্গে বেইমানি কোনও দিন করেননি, ভবিষ্যতেও করবেন না। পরিবারের রক্ত সেই কথা বলে বলেও জানিয়েছেন বিজেপি নেতা প্রলয় পাল। যাঁরা এখন বিজেপি করছেন, তাঁরা কি সৎ, এই প্রশ্নের উত্তরে প্রলয় পালকে বলতে শএানা গিয়েছে, অধিকারী পরিবারকে তিনি সৎ বলেই মনে করেন। আর যতদিন তিনি দলকে সৎ বলে মনে করবেন, ততদিন তিনি দলের সঙ্গে থাকবেন।

শুভেন্দু অধিকারী যাবেন নবান্নে
তিনি বলেছেন, দিদি যাই বলুন না কেন, তাঁরা শুভেন্দু অধিকারীর জন্য লড়াই করছেন। লড়াই করবেন এবং শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম বিধানসভা থেকে বিজেপির বিধায়ক হিসেবে নবান্নে পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি নিয়েছেন। আর সেটা করে দেখাবেন।












Click it and Unblock the Notifications