শুভেন্দুই এবার বিজেপির ক্যাপ্টেন, নন্দীগ্রামের দ্বৈরথ স্থির করে বার্তা মোদী-শাহদের
প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার দ্বৈরথে নামছেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রিয় নন্দীগ্রামে এবার লড়াই হবে মমতার বিরুদ্ধে।
প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার দ্বৈরথে নামছেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রিয় নন্দীগ্রামে এবার লড়াই হবে মমতার বিরুদ্ধে। একুশের বিধানসভা নির্বাচনে শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে প্রার্থী করে শুধু মমতার বিরুদ্ধে মোক্ষম চ্যালেঞ্জ ছুড়ে দিল না বিজেপি, মোদী-শাহরা স্থির করে দিলেন এবার বঙ্গের নির্বাচনে তাঁদের ক্যাপ্টেন শুভেন্দুই।

বিজেপি স্থির করে ফেলল কে এবার তাদের ক্যাপ্টেন
তৃণমূলের মুখ যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিজেপির মুখ কে? এবার কে থাকবেন বঙ্গ বিজেপির নেতৃত্বে? তা নিয়ে চর্চা চলছে দীর্ঘদিন ধরে। বাংলায় ভোটের বাদ্যি বেজে গেলেও বিজেপি কার নেতৃত্বে লড়বে ঠিক করতে পারেননি মোদী-শাহরা। তবে ভোটের প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে বিজেপি স্থির করে ফেলল কে এবার তাদের ক্যাপ্টেন।

শুভেন্দু যদি জেতেন তবে তিনিই বিজেপির প্রধান মুখ
এবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন বিজেপির শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ডানহাত দলত্যাগ করে এখন যে বিজেপির প্রধান মুখ হয়ে উঠেছেন, তা মোদী-শাহদের সিদ্ধান্তে পরিষ্কার। তাঁরা মমতার বিরুদ্ধে শুভেন্দুকে মুখ করে এই লড়াই জিততে চাইছেন। শুভেন্দু যদি জেতেন তবে তিনি যে বিজেপির প্রধান মুখ হয়ে উঠবেন, তা বলার অপেক্ষা রাখে না।

বিজেপি বুঝিয়েই দিল শুভেন্দু অধিকারীই ক্যাপ্টেন
এবার অমিত শাহ বঙ্গ নির্বাচনের দায়িত্ব নিজের কাঁধে রেখেছেন। তিনি বারবার বলেছেন বাংলা থেকেই বাংলার মুখ্যমন্ত্রী হবেন। মমতা বন্যোখেপাধ্যায়ের বিকল্প হবেন বাংলা থেকেই। এরপর নন্দীগ্রামে শুভেন্দুকে প্রার্থী করার পর প্রকারান্তরে বিজেপি বুঝিয়েই দিল শুভেন্দু অধিকারীই ক্যাপ্টেন।

বাংলার মুখ হয়ে ওঠার প্রধান দাবিদার হবেন শুভেন্দুই
এবার প্রেস্টিজ ফাইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই যাঁর তাঁর নেতৃত্বেই যে একুশের নির্বাচনে লড়বে বিজেপি, তা বলার অপেক্ষা রাখে না। শুভেন্দু একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারলে তিনিই যে বাংলার মুখ হয়ে ওঠার প্রধান দাবিদার হবেন, তাও একপ্রকার নিশ্চিত।

মমতার বিকল্প হয়ে ওঠার বিরাট সুযোগ শুভেন্দুর কাছে
অতএব শুভেন্দুর কাছে এবার মমতার বিকল্প হয়ে ওঠার বিরাট সুযোগ। দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি। আবার সাংসদও। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বাংলার সবথেকে জনপ্রিয় নেতা শুভেন্দু। এবার নন্দীগ্রামে উভয়ের দ্বৈরথে যিনি জিতবেন, তিনিই যে বাংলার মূল কান্ডারি হয়ে উঠবেন তা নিশ্চিত। সেক্ষেত্রে শুভেন্দুর কাছে এবার মস্তবড় চ্যালেঞ্জ।












Click it and Unblock the Notifications