হাঁসখালি ঘটনায় মমতার মন্তব্যে বাঙালি পীড়িত-লজ্জিত! জোড়া ফুলে ভোট দিতে 'নতুন স্লোগান' শুভেন্দুর

হাঁসখালি ঘটনায় মমতার মন্তব্যে বাঙালি পীড়িত-লজ্জিত! জোড়া ফুলে ভোট দিতে 'নতুন স্লোগান' শুভেন্দুর

সোমবারের পরে মঙ্গলবারেও হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamara Banerjee) করা মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বিরোধী দলনেতা এই ঘটনার প্রতিবাদ করে মিছিল করেন হাঁসখালিতে (Hanskhali)। সেখানে তিনি গোপন জবানবন্দি ফাঁসের অভিযোগ তোলেন রানাঘাট পুলিশ জেলার সুপারের বিরুদ্ধে।

 মুখ্যমন্ত্রীর কথা নিয়ে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর কথা নিয়ে প্রশ্ন

মুখ্যমন্ত্রী মমটতা বন্দ্যোপাধ্যায় সোমবার হাঁসখালির ঘটনা নিয়ে বলেছেন, নাবালিকাকে সত্যি ধর্ষণ করা হয়েছে, নাকি সে প্রেগনেন্ট ছিল, নাকি অসুস্থ হয়ে মৃত্যু তা দেখতে হবে। এদিনও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা। হাঁসখালিতে গিয়ে তিনি বলেন, এই কথা কখনও কেউ বলতে পারে? তিনি বলেন, ক্লাস নাইনের নাবালিকা তৃণমূল নেতার ছেলের জন্মদিনে গিয়েছিল। ক্ষতবিক্ষত হয়ে ফেরার পরে তার গা থেকে মদের গন্ধ পাওয়া গেল। আর যারা তাকে পৌঁছে দিতে এসেছিল তারা বলেছিল কোনও হাসপাতালে নেওয়া যাবে, পাঁচ-কান করা যাবে না। কোয়াক ডাক্তারকে দেখিয়ে প্রাণ দিতে হয়েছে ভবিষ্যত প্রজন্মের এক কন্যা সন্তানকে, বলেন তিনি। পরে ডেথ সার্টিফিকেট ছাড়াই দাহ করা হয়। জঘন্য যে কাজ করা হয়েছে, তা একজনের কাজ নয়। কে নিমন্ত্রণ করেছে, কে চিকিৎসকের কাথে যেতে বাধা দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী।

বাংলা ও বাঙালির লজ্জা

বাংলা ও বাঙালির লজ্জা

শুভেবন্দু অধিকারী বলেন, এই ঘটনা গোটা দেশ জুড়ে এমন কী সোশ্যাল মিডিয়ার দৌলতে বিদেশেও নিন্দা হচ্ছে। তিনি বলেন, নিন্দার কোনও ভাষা নেই। এই ঘটনা বাংলা ও বাঙালির লজ্জা। আরও লজ্জা এই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিবৃতি। তাতে বাঙালিরা পীড়িত লজ্জিত, বলেছেন তিনি।

 গোপন জবানবন্দি ফাঁস করেছে পুলিশ

গোপন জবানবন্দি ফাঁস করেছে পুলিশ

তিনি বলেন, আশ্চর্যজনকভাবে দলদাস পুলিশ, যারা আসানসোলে বিজেপি প্রার্থীকে মারছে কিংবা মিডিয়াকে আটকে দিচ্ছে, সেই পুলিশ অর্থাৎ রানাঘাট পুলিশ জেলার এসপি সায়ক দাস সাংবাদিক সম্মেলন করে, একইকথার পুনরাবৃত্তি করেছেন। আর সায়ক দাস ১৬৪ অধীনে দেওয়া গোপন জবানবন্দি সাংবাদিকদের বলেছেন। সেই কথা সাংবাদিকদের মাধ্যমে সবাই জানতে পেরেছেন। এই ঘটনায় আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি।

ধর্ষণের প্রতীক জোড়া ফুলে ভোট দিন

ধর্ষণের প্রতীক জোড়া ফুলে ভোট দিন

শুভেন্দু অধিকারীকে এদিনের দুই কেন্দ্রে উপনির্বাচন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বালিগঞ্জ কেন্দ্রে ভুয়ো ভোটারদের নিয়ে ভোট করানো হয়েছে। অন্যদিকে, আসানসোলের অন্তত ২০০ টি কেন্দ্র থেকে বিজেপি পশ্চিমবঙ্গ পুলিশকে তাড়িয়েছে। তিনি বলেন, এমন অনেক বুথ রয়েছে যেখান থেকে অভিযোগ আসেনি। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ ভোট দিয়েছে, ধর্ষণের প্রতীক জোড়া ফুলে ভোট দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+