মমতার সঙ্গে দেখা হবে আদালতে! মানহানির নোটিশের জবাব না আসায় বড় পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা পাচার মামলায় তাঁর নামে কিছু অভিযোগ আনায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার অভিযোগ নস্যাৎ করে মানহানির আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি।

যদিও নির্ধারিত সময়ে তার জবাব না আসায় আরও বড় পদক্ষেপের পথে শুভেন্দু। এ নিয়ে আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতাকে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি।

শুভেন্দু লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় বুঝে উঠতে পারেননি আমার উকিল সাহেবের মাধ্যমে পাঠানো মানহানি নোটিশের কী জবাব দেবেন! তাঁকে দেওয়া সময়সীমা এখন অতিক্রম হয়ে গেছে, এবং মুখ্যমন্ত্রী তাঁর আচরণের মাধ্যমে স্পষ্ট করেছেন যে আমার নাম কয়লা কেলেঙ্কারিতে জড়িত বলে তাঁর কল্পিত অভিযোগগুলির কোনো স্পষ্ট প্রমাণ নেই ওনার কাছে, অভিযোগগুলি সম্পূর্ণ তাঁর মস্তিষ্কপ্রসূত তাই বিপাকে পড়ে তিনি কোনো উত্তর দিতে পারেননি। এবার উনি আদালতে আইনি পরিণতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হোন। মমতা বন্দ্যোপাধ্যায়, এবার আপনার সাথে আদালতে দেখা হবে।"

প্রসঙ্গত, গত শুক্রবার শুভেন্দু মুখ্যমন্ত্রীকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে ৭২ ঘণ্টার মধ্যে কয়লা পাচার মামলায় তাঁর জড়িত থাকার দাবির স্বপক্ষে প্রমাণ দেওয়ার কথা বলা হয়েছিল। অন্যথায় দেওয়ানি ও ফৌজদারি মানহানির মামলা শুরু করার হুঁশিয়ারি দেন তিনি।

শুভেন্দুর মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অ্যাডভোকেট সূর্যনীল দাসের মাধ্যমে পাঠানো নোটিশে বলা হয়েছে, গত ৮ ও ৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে দাবি করেছিলেন যে কয়লা কেলেঙ্কারিতে শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত, এবং এর প্রমাণও তাঁর কাছে আছে, কিন্তু তিনি তা রেকর্ড করেননি।

গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় দুবার অভিযোগ করেছিলেন যে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট এবং অমিত শাহের নির্দেশনায় কাজ করছে। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থাগুলি তৃণমূল সাংসদদের লক্ষ্যবস্তু করছে এবং কয়লা কেলেঙ্কারির অর্থ শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতাদের মাধ্যমে অমিত শাহের কাছে পৌঁছানো হয়েছিল। পেন ড্রাইভে থাকা যাবতীয় তথ্য ফাঁস করবেন বলেও হুঁশিয়ারি দেন মমতা।

এদিকে, এদিন ঝাড়গ্রামের মানিকপাড়াতে জঙ্গলমহলের অধিবাসীদের সঙ্গে সাক্ষাৎ এবং মকর উৎসব উদযাপন করে জঙ্গলমহলের অধিবাসীদের সঙ্গে মাটিতে বসে মধ্যাহ্নভোজ সারলেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+