পানিহাটির ঘটনায় তৃণমূলের মিথ্যাচার প্রকাশ শুভেন্দুর, এসআইআর নিয়ে সতর্ক করলেন বিএলওদেরও

পানিহাটিতে প্রদীপ কর এনআরসির ভয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এসআইআর শুরুর পর আজ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

যদিও পানিহাটির ঘটনা নিয়ে তৃণমূল পুরোপুরি মিথ্যাচার করছে। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর কথায়, যিনি মারা গিয়েছেন বা আত্মহত্যা করেছেন তাঁর নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল। তিনি তখন ভোট দিয়েছেন। ফলে এসআইআর হলে তাঁর চিন্তার তো কিছু নেই। যে পরিবারের কথা বলা হচ্ছে তারা তৃণমূল করে। মৃতের আত্মীয় বলতে তেমন কেউ নেই। দেখা উচিত, সুইসাইড নোট কে লিখেছেন।

শুভেন্দু তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করে বলেন, ওঁরা বলেছিলেন এসআইআর হতে দেব না, ঘেরাও করা হবে। বাস্তবে দেখা গেল, এসআইআর হচ্ছে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামও বাদ পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপোর রাতের ঘুম উড়ে গিয়েছে। মমতা কালীঘাটে বাটি নিয়ে বসবেন, ভাইপো জেলে যাবেন।

বিএলওদের রাজনৈতিক যোগ নিয়ে বারবার অভিযোগ করছেন শুভেন্দু। এদিনও এক্স হ্যান্ডলে নথি প্রকাশ করে তিনি লিখেছেন, ফলতার ১৭৬ নম্বর পার্টে চাঁদপালা সন্তোষপুর রামকৃষ্ণ বিদ্যামন্দিরের ক্ষেত্রে বিএলও হিসেবে নিযুক্ত দিব্যেন্দু সরকার ফলতা ব্লকের হরিণডাঙা গ্রাম পঞ্চায়েতের সদস্য। তাঁকে বিএলও-র পদ থেকে সরিয়ে দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানান শুভেন্দু।

রাজ্যের বিরোধী দলনেতা বলেন, বিএলওদের বিহারের কথা মনে করাব। দায়িত্ব সঠিকভাবে পালন না করায় ৫২ জন এখনও জেলে রয়েছেন। ভাবতে পারেন ওখানে নীতীশ কুমারের পুলিশ বলে জেলে, এখানে কিছু হবে না। কিন্তু আপনাদের জেলে পাঠাতে সবরকম বন্দোবস্ত আমরা করব। ফলে বিজেপির কথা বা কোনও পার্টির কথা না শুনে সঠিকভাবে কাজ করুন শুধু নির্বাচন কমিশনের নির্দেশ মেনে। তা না হলে পুলিশ যদি ব্যবস্থা নাও নেয়, তবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমরা জানি কোথায় তথ্য পেশ করলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

পুর দুর্নীতি মামলায় ইডি অভিযানে দুটি জায়গা থেকে প্রায় দেড় কোটি টাকা ও গয়না উদ্ধারের প্রসঙ্গে শুভেন্দু বলেন, এই দুর্নীতিতে ফিরহাদ হাকিম, রথীন ঘোষ, সুজিত বোস, মদন মিত্র এবং শীর্ষ আধিকারিকরা জড়িত। সেই সঙ্গে ১৭ জন চেয়ারম্যান জড়িত। তাঁরা কেন বাইরে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+