বিধানসভায় সব্যসাচীর দলবদল! আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
বিধানসভায় সব্যসাচীর দলবদল! আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের পরেই বিধানসভা তৃণমূল কংগ্রেস মহাসচিবের ঘরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সব্যসাচী দত্ত। বিধানসভায় এভাবে দলবদল করানোর ঘটনা বিরল এবং ব্যতিক্রমী বলে কটাক্ষ করেছিলেন তিনি। বিধানসভা মর্যাদা হানি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাই এই নিয়ে আদালতে যাবেন বলে হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আদালতে যাওয়ার হুঁশিয়ারি
বিধানসভায় সব্যসাচী দত্তের তৃণমূল কংগ্রেসে যোগদানকে মেনে নিতে পারছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন বিধানসভাকে পার্টি অফিস বানিয়ে দিয়েছে শাসক দল। এটা আগে কখনও হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। বিধানসভার মর্যাদাহানি করেছে তৃণমূল কংগ্রেস। এর প্রতিবাদে তিনি আদালতে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। পুজো মিটলেই তিনি নভেম্বর মাসে এই নিয়ে আদালতে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। বিধানসভার এই মর্যাদাহানি তিনি মেনে নেমেন না। এর শেষ দেখে ছাড়বেন।

তৃণমূলে ফিরলেন সব্যসাচী
বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সব্যসাচী দত্ত। বিধাননগর কর্পোরেশনের প্রাক্তন মেয়র তিনি। বিধানসভা ভোটের আগে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। গতকাল বিধানসভা ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহন অনুষ্ঠানের পর দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। একুশের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি তিনি। তারপর থেকেই সুর বদল করতে শুরু করেছিলেন। মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফেরার পরেই তিনি তদ্বির শুরু করেছিলেন।

ক্ষুব্ধ শুভেন্দু
সব্যসাচী দত্তকে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা বলেই মনে করা হয়। কারণ একুশের ভোটের সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে সব্যসাচী দত্তে ভিডিও কলে কথা সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছিল। কিন্তু সব্যসাচী েয তৃণমূল কংগ্রেসে ফিরে যাবেন সেটা হয়তো আঁচ করতে পারেননি শুভেন্দু। সেকারণেই গতকাল তিনি বলেছেন বিরলতম ঘটনা ঘটেছে বিধানসভা ভবনে। প্রসঙ্গচত উল্লেখ্য গতকাল বিধানসভা ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহন অনুষ্ঠানে ছিলেন না বিরোধী দলনেতা সহ বিজেপি নেতারা।

তৃণমূলে অসন্তোষ
সব্যসাচী দত্তের তৃণমূল কংগ্রেসে ফেরা অনেকেই মেনে নিতে পারেননি। বিশেষ করে সুজিত বসু এবং তাপস চট্টোপাধ্যায়। তাঁরা প্রকাশ্যেই প্রতিবাদ জানিয়েছিলেন। সুজিত বসু প্রকাশ্যেই বলেছিলেন তিনি কোনও ভাবেই সব্যসাচী দত্তের সঙ্গে একসঙ্গে রাজনীতি করতে পারবেন না। দলনেত্রীকেও নাকি এই নিয়ে জানিয়েছেন এই নিয়ে। তাপস চট্টোপাধ্যাও সব্যসাচী দত্তের ফেরায় প্রবল আপত্তি জানিয়ে দলনেত্রীকে অভিযোগ করেছেন।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের











Click it and Unblock the Notifications