কালীঘাটের কাকু গ্রেফতার হতেই বিস্ফোরক টুইট শুভেন্দুর! অভিষেকের মা-বাবা ও স্ত্রীর উল্লেখ
নিয়োগ দুর্নীতিতে ক্রমশ চাপ বাড়ছে শাসকদলের! আর এর মধ্যেই ইডির জালে হাইপ্রোফাইল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। দীর্ঘ ১২ ঘন্টা জেরা শেষে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে সুজয়ের গ্রেফতারের পরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
সোশ্যাল মিডিয়াতে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার কিছু তথ্যও শেয়ার করেছেন তিনি। যেখানে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্য়ায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়েরও নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, বিরোধী দলনেতা লিখছেন, আইনের লম্বা হাত মাস্টারমাইন্ডের পর্যন্ত পৌঁছে গেল। এর থেকে কেউ রেহাই পাবেন না। মাথারাও জেলে যাবে, সময় হয়ে গিয়েছে বলেও কার্যত সোশ্যাল মিডিয়াতে হুঁশিয়ারি নন্দীগ্রামের বিধায়ক। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
শেয়ার করা টুইটে কে এই কালীঘাটের কাকু? সেই সংক্রান্ত ছোট্ট পরিচয় তুলে ধরেছেন বিরোধী দলনেতা। আর তা তুলে ধরতে গিয়েই লতা বন্দ্যোপাধ্য়ায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়েরও নাম উঠে এসেছে। একটি 'LEAPS & BOUNDS PRIVATE LIMITED' নামের একটি সংস্থার নথি তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। আর তাতে বেশ কয়েকজন ডিরেক্টরের নাম রয়েছে।
বিশেষ করে ডিরেক্টরদের তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্য়ায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়েরও নাম আছে যেমন তেমনই ডিরেক্টর হিসাবে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের নাম আছে। পাশাপাশি জল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা নাকি এই 'LEAPS & BOUNDS PRIVATE LIMITED' ।
Sujay Krishna Bhadra aka "Kalighat-er Kaku" Arrested.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 30, 2023
The long arm of the Law is finally reaching towards the masterminds & the biggest beneficiaries.
NO ONE WILL BE SPARED. THE HIGH & MIGHTY WILL GO TO JAIL.
TIME IS TICKING...
Know the Associates of "Kalighat-er Kaku":- pic.twitter.com/MDUtpKe1CU
আর এই সংস্থারও ছোট্ট পরিচিতি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন বিরোধী দলনেতা। যা অনেক কিছুর বার্তা দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিকমহল। যদিও এই বিষয়ে কুণাল ঘোষের দাবি, রাজনৈতিক মদত রয়েছে এর মধ্যে। বিশেষ করে শুভেন্দু অধিকারীর আস্ফালন সেটাই বোঝাচ্ছে বলেও দাবি তৃণমূল মুখপাত্রের।
তাঁর কথায়, বায়রন বিশ্বাসের পর থেকে একেবারে ভেঙে পড়েছিল বাম-কংগ্রেস-বিজেপিকে। এই অবস্থায় নজর এড়াতেই এহেন চিত্রনাট্য কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।












Click it and Unblock the Notifications