' ভয়ে অন্ধ গেছেন বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ পিসি-ভাইপোর দাস নয়' টুইটে ফের তোপ শুভেন্দুর

' ভয়ে অন্ধ গেছেন বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ পিসি-ভাইপোর দাস নয়' টুইটে ফের তোপ শুভেন্দুর

নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের উপর পুলিশি জুলুমের প্রতিবাদে ফুঁসে উঠেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার টুইটে তিনি লিখেছেন, ভয়ে অন্ধ গেছেন বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী। প্রকাশ্যে কলকাতা হাইকোর্টের রায়কে অবজ্ঞা করছেন। পুলিশকে স্বাধীনতা দিন, নিরপেক্ষ ভাবে কাজ করতে দিন। তাঁরা মানুষ, পিসি-ভাইপোর ব্যক্তিগত দাস নয়।'

ফের মমতাকে নিশানা

ফের মমতাকে নিশানা

গতকালের পর আজ ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি টুইটে ভিডিও বার্তা দিয়ে তীব্র নিশানা করেছেন। শুভেন্দু অধিকারী টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করে লিখেছেন, 'ভয়ে অন্ধ গেছেন বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী। প্রকাশ্যে কলকাতা হাইকোর্টের রায়কে অবজ্ঞা করছেন। বিচারপতি রাজশেখর মান্থার রায় অমান্য করে বিরোধী দলনেতাকে গ্রেফতার করা হয়েছে। সুপ্রিম কোর্টও যে রায়ে হস্তক্ষেপ করেনি। এটাই প্রমাণ করে বাংলায় স্বৈরতান্ত্রিক শাসন নাগরিকের মৌলিক অধিকার উপেক্ষা করছে। পুলিশকে স্বাধীনতা দিন, নিরপেক্ষ ভাবে কাজ করতে দিন। তাঁরা মানুষ, পিসি-ভাইপোর ব্যক্তিগত দাস নয়।'

শুভেন্দুকে পাল্টা নিশানা টিএমসির

শুভেন্দুকে পাল্টা নিশানা টিএমসির

গতকাল শুভেন্দু অধিকারী নিজেই ইচ্ছে করে অ্যারেস্ট হয়েছিলেন এমনই দাবি করেছে শাসক দল। প্রসঙ্গত উল্লেখ্য সাঁতরাগাছি থেকে মিছিল করার কথা ছিল শুভেন্দু অধিকারীর তার আগেই পিটিএসের কাছে তাঁর গাড়ি আটকায় পুলিশ। তাই নিয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসা তৈরি হয়। তারপরেই তাঁকে আটককরে লাল বাজারে িনয়ে যাওয়া হয়। রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করে তৃণমূল মুখপাত্র বলেছিলেন, 'নিজেই গ্রেফতার হয়েছেন, আন্দোলন করার দম নেই বিরোধী দলনেতার। '

আক্রান্ত পুলিশকর্মীেক ফোন সুকান্তর

আক্রান্ত পুলিশকর্মীেক ফোন সুকান্তর

গতকাল বিজেপির নবান্ন অভিযানে পুলিশের উপরে হামলার অভিযোগ উঠেছে বিজেিপ কর্মী সমর্থকদের বিরুদ্ধে। হাওড়া ব্রিজের কাছে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর হাতে এবং চোখে চোট লেেগছে। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিিন। বুধবার সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনারের খোঁজ নিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেেছন তাঁরা পুলিশের দায়িত্ব করেছেন কিন্তু তাঁরাও তো মানুষ।

পাশে থাকার বার্তা শীর্ষ নেতাদের

গতাকাল বিজেপি নবান্ন অভিযানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল। তাতে পুলিশের গাড়িতে আগুন এবং পুলিশ কর্মীদের উপর হামলার অভিযোগে একাধিক অভিযোগ দায়ের করেছে পুলিশ। খুনের চেষ্টার ধারায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই ঘটনা নিয়ে রাজ্যের স্বারাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। তার পরেই কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক বৈঠক করে বঙ্গ বিজেপির নেতা কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে তা নজিরবিহীন বলে তীব্র নিশানা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+