রাজ্যে তৃণমূলকে মাত দিতে পরিকল্পনা শুভেন্দুর, কথা এনডিএ শরিকদের সঙ্গে
রাজ্যে তৃণমূলকে মাত দিতে পরিকল্পনা শুভেন্দুর, কথা এনডিএ শরিকদের সঙ্গে
রাজ্যে বিজেপি (bjp) হারলেও, মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) হেরেছেন শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) কাছে। তৃতীয়বারের জন্য এরাজ্যে ক্ষমতায় আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী লক্ষ্য হয়ে উঠেছে ২০২৪। যা নিয়ে আলোচনা করতে দিল্লি যাচ্ছেন মমতা। তবে বসে নেই শুভেন্দু অধিকারীও। তিনিও রাজ্যে এনডিএ জোটকে শক্ত করতে উঠেপড়ে লেগেছেন।

পশ্চিমবঙ্গেও এবার এনডিএকে শক্তিশালী করার পরিকল্পনা
অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময়ে রাজ্য থেকে এনডিএ জোটে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় তিনি এনডিএ জোটে ছিলেন। তারপর সেই জোট ছাড়েন। তারপরে ঘটনাও ইতিহাস। তারপর থেকে রাজ্যে এনডিএ জোটে সেরকম কাউকে দেখা যায়নি। এবার সেই এনডিএ জোটকে রাজ্যে শক্তিশালী করতে চাইছেন শুভেন্দু অধিকারী।

হাম নেতৃত্বের সঙ্গে আলোচনা
এব্যাপারে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেনরাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চার (হাম) সঙ্গে বৈঠক করেছেন। প্রসঙ্গত বিহারে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ জোট সরকারের অন্যতম দল হল হাম। নীতীশ মন্ত্রিসভায় রয়েছেন জিতেনরাম মাঝির ছেলে সুমন। তিনি কলকাতায় এসে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন বলে সূত্রের খবর। তবে এব্যাপারে রাজ্য বিজেপি নেতৃত্বও অবগত। কেননা রাজ্যে এনডিএ জোটে সামিল হতে চেয়ে রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক অভিতাভ চক্রবর্তীও চিঠি দিয়েছে হাম।

কলকাতায় এনডিএ-র কর্মসূচি
বিদ্যুতের ইউনিট পিছু অস্বাভাবিক মূল্যের অভিযোগে সিইএসসি অফিস ঘেরাও-এর পরিকল্পনা রয়েছে বিজেপি। সেই কর্মসূচিতে বিজেপির পাশাপাশি দেখা যেতে পারেন হামকেও। সেখানে দেখা যেতে পারে জিতেনরাম মাঝিকেও। এরাজ্যে হামের সংগঠন আগে থেকেই রয়েছে বলে দাবি করা হয়েছে দলটির তরফে।

তৃণমূল বিরোধী আন্দোলনে নামতে চায় হাম
শুধু তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়াই নয়, বিজেরি হাতকেও শক্তিশালী করতে চায় হাম। সেই কারণেই পরিকল্পনা। কলকাতা পুরসভা-সহ রাজ্যে শতাধিক পুরসভার ভোট বকেয়া রয়েছে। সেইসব ভোটে স্থানীয় ভিত্তিতে কোনও কোনও জায়গায় এই ধরনের ছোটদলগুলি কার্যকরী ভূমিকা নিতে পারে। তাই ভবিষ্যতে রাজ্যে এনডিএ জোটে আর কোন কোনও দল সামিল হয় এখন সেটাই দেখা।












Click it and Unblock the Notifications