নিরাপত্তা রাষ্ট্রপতির থেকেও বেশি! জামাকাপড় বিতরণে যাওয়া অভিষেকের নিরাপত্তা নিয়ে 'কিং লায়ার' কটাক্ষ শুভেন্দুর
Suvendu Adhikari: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন নিজের লোকসভা ডায়মন্ডহারবারের অধীন ফলতায় জামাকাপড় বিতরণ করতে। সেই অনুষ্ঠানে যেতে সরকারি নিরাপত্তার বহর নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনিয়ে তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থার তেত্রিশ পাতার অনুলিপি ভাগ করে নেওয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করে তাঁকে কিং লায়ার বলে আক্রমণ করেছেন। সেখানে তিনি কটাক্ষ করে বলেছেন, প্রিন্সলি স্টেট অফ ডায়মন্ডহারবারের শেষ রাজা।

প্রসঙ্গত উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা বিধানসভায় কাপড় বিতরণের অনুষ্ঠানে গিয়েছিলেন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ২০২৩-এর ১০ নভেম্বর কালীঘাট থেকে ফলতা পর্যন্ত যাত্রা সুরক্ষিত করতে পোশাক পরা পুলিশ, সাধারণ পোশাকের পুলিশ, উচ্চপদস্থ অফিসার, ট্রাফিক পুলিশ-সহ সব মিলিয়ে প্রায় ৪৭০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল।
Have a look at the Security Detail of 'King Liar'; the last King of the Princely State of Diamond Harbour.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 12, 2023
The 33 page Order is long, so is the thread of this post. Let me help you, if your patience runs out while scrolling down.
The total number of Personnel deployed;… pic.twitter.com/PWI74ODOYk
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাহাপনা বলে উল্লেখ করে বিরোধী দলনেতা বলেছেন, না তিনি যুদ্ধে যাননি। এতবড় ব্যাটালিয়ন নিয়ে বিদেশি অঞ্চল সংযুক্ত করতে যাননি। অল্প কিছু জামাকাপড় বিতরণের জন্য একটি পরিমিত সফর ছিল সেটি। বিভিন্ন থানা যে যে সংখ্যক পুলিশ কর্মীকে এর জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তা পুরো খরচের ভগ্নাংশ মাত্র বলেও লিখেছেন শুভেন্দু অধিকারী।
দেশের রাষ্ট্রপতির জন্য এত ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয় কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তাঁর পোস্টের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার কারণে বন্ধ হওয়া ট্রাফিকের একটি ভিডিও যুক্ত করেছেন।












Click it and Unblock the Notifications