মুকুল রায়কে সব দিক থেকেই চাপে ফেলতে পরিকল্পনা, একের পর এক বিষয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি শুভেন্দুর

মুকুল রায়কে সব দিক থেকেই চাপে ফেলতে পরিকল্পনা, একের পর এক বিষয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি শুভেন্দুর

শুধুমাত্র মুকুল রায়ের (mukul roy) বিধায়ক (mla) পদ নিয়েই নয়, মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (public accounts committee) পদ নিয়েও আদালতে যেতে চাইছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari) । সূত্রের খবর এমনটাই। এব্যাপারে শীঘ্রই আদালতে মামলা করা হতে পারে বলে জানা গিয়েছে।

বিধায়ক পদ বাতিলের দাবিতে শুনানি

বিধায়ক পদ বাতিলের দাবিতে শুনানি

মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের দাবিতে প্রমাণ পেশ করার পরে ১৬ জুলাই একবার শুনানি হয়েছে বিধানসভায়। ফের একবার শুনানির জন্য তারিখও জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে বিধানসভায় দলত্যাগী বিধায়কদের নিয়ে শুনানিতে যে কী পরিস্থিতি তা ভালভাবেই জানেন বিরোধী দলনেতা। এব্যাপারে তিনি গতবারের গাজোলের সিপিএম বিধায়ক দীপালি বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়ার পরে ২৩ বার শুনানির কথাও উল্লেখ করেছেন।

২ মামলা দায়েরের সম্ভাবনা

২ মামলা দায়েরের সম্ভাবনা

সূত্রের খবর অনুযায়ী, এই সপ্তাহেই আদালতে দুটি মামলায় দায়ের করতে পারেন শুভেন্দু অধিকারী। সূত্রের আরও খবর, বিষয়টি নিয়ে দলের কয়েকজন বিধায়কের সঙ্গে আলোচনা করার পাশাপাশি সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে তিনি আলোচনা করেছেন। বিরোধী দলনেতা সরাসরি কিছু না বললেও, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবির পাশাপাশি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব থকে সরানোর জন্য তিনি সবরকমের পদক্ষেপ করবেন বলে ইঙ্গিত করেছেন।

 আদালতে যাওয়ার নথি তৈরি

আদালতে যাওয়ার নথি তৈরি

বিজেপি সূত্রে খবর, শুভেন্দু অধিকারী আদালতে যাওয়ার জন্য প্রয়োজনীয় নথিও রেডি করে ফেলেছেন। পিএসি চেয়ারম্যান নিয়োগে নিয়ম না মানার বিষয়টিকেই তুলে ধরা হয়েছে। বিশেষ করে বিজেপির তরফে মুকুল রায়ের নাম প্রস্তাব করা না হলেও, এক্ষেত্রে মুকুল রায়কে বিজেপি বিধায়ক হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি যাঁরা মুকুল রায়ের নাম প্রস্তাব করেছেন, তাঁদের কেউই বিজেপির বিধায়ক নন। এব্যাপারে শুভেন্দু অধিকারী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত পেয়েছেন বলে সূত্রের খবর।

বজায় আছে ব্যক্তিগত সম্পর্ক

বজায় আছে ব্যক্তিগত সম্পর্ক

মুকুল রায়ের শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সম্পর্ক যাই হোক না কেন, ব্যক্তিগত সম্পর্ক বজায় রয়েছে। মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের মৃত্যুর পরে শুভেন্দু অধিকারী মোবাইলে শোকবার্তা পাঠিয়েছিলেন। তিনি বলেছিলেন ব্যক্তিগত সম্পর্কের কারণে তা পাঠিয়েছেন। তৃণমূল কিংবা বিজেপি কোথাও মুকুল রায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর তেমন তিক্ততার সম্পর্কের কথা কোনও সময়ই প্রকাশ্যে আসেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+