'বিজেপি বিধায়ক'কে হুঁশিয়ারি দিয়েছেন নাকি শুভেন্দু! কী সাহস ভাবুন...পাশে দাঁড়িয়ে বললেন মমতা

গত কয়েকমাস আগেই তৃণমূলে যোগ দেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজ বুধবার স্বরাষ্ট্র দফতরের বাজেট অধিবেশনে যোগ দেন তিনি। ওই অধিবেশনে বক্তব্য রাখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই

গত কয়েকমাস আগেই তৃণমূলে যোগ দেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তৃণমূলে যোগ দিলেও খাতায় কলমে তিনি বিজেপিরই বিধায়ক। কারণ এখনও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। সেই মতো আজ বুধবার স্বরাষ্ট্র দফতরের বাজেট অধিবেশনে যোগ দেন তিনি। ওই অধিবেশনে বক্তব্য রাখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কি সাহস ভাবুন...পাশে দাঁড়ালেন মমতা

তিনি বক্তব্য শুরু করতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিক্ষোভে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা অধিবেশন।

এই অবস্থায় পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন তথাকথিত তৃণমূলে যোগ দেওয়া 'বিজেপি বিধায়করা'। রীতিমত আরও পরিস্থিতি জটিল হয়ে ওঠে বলে অভিযোগ। এই সমস্ত বিধায়কদের সঙ্গে কার্যত তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁদের বিরোধী দলনেতা ঠিক করে বলেছিলেন তা স্পষ্ট নয়! কিন্তু পরে কৃষ্ণকল্যাণী অভিযোগ করে বলেন, তাঁকে নাকি আয়কর নোটিশ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।

এমনকি আয়কর দফতরও তাঁর বাড়িতে হানা দেবে বলে হুঁশিয়ারি তাঁকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের কাছে করেন তৃণমূলে যোগ দেওয়া ওই বিধায়ক। আর তা শুনে কিছুটা ক্ষুব্ধও হন রাজ্যের প্রশাসনিক প্রধান। সরাসরি শুভেন্দুকে নাম করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

মমতা বলেন, 'শুভন্দু অধিকারী আমাদের ধমকি দিয়ে গেলেন'। বললেন মমতা। কৃষ্ণ কল্যানী তাঁকে জানিয়েছেন, শুভেন্দু আয়করের নোটিস দেওয়ার হুমকি দিয়েছেন। আর এই অবস্থায় ওই বিধায়কের পাশে দাঁড়িয়েই মমতা আরও বলেন, তাহলেই বুঝুন কে আয়কর দফতর চালায়, কে-ই বা চালায় সিবিআই। যদিও এহেন হুঁশিয়ারি দেওয়ার যে দাবি উঠেছে তা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে বিজেপির এই নন্দীগ্রামের বিধায়ক।

তাঁর পালটা দাবি, অভিযোগ করলেই তো হল না প্রমাণ করতে হবে মুখ্যমন্ত্রীকে। কি শুনেছেন তা নিয়ে হৈচৈ করলেই তো হল না...

অন্যদিকে অভিযোগ সত্য হলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশান আনার ভাবনা চিন্তা শুরু হয়েছে। অন্যদিকে ঘটনার পরে কৃষ্ণকল্যাণী বলেন, শুভেন্দু অধিকারী ষড়যন্ত্র করছিলেন। আর তা করে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছিল। এটা ঠিক নয়। সব কথায় বিরোধীতা ঠিক নয়।

শুধু তাই নয়, হুমকি দিয়েছেন বলেও অভিযোগ বিধায়কের। শুধু তাই নয়, শুভেন্দু বাবু নোংরা রাজনীতি করেন বলেও দাবি। এমনকি শুভেন্দু বাবু বিরোধী দলনেতা হওয়ার যোগ্য নয় বলেও দাবি বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়করা। তবে হুমকি দেওয়ার বিষয়টি সবাই শুনেছে বলেও দাবি তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+