মুকুল ইস্যুতে তৃণমূলের কীর্তিকলাপ সারা দেশকে জানানোর পরিকল্পনা শুভেন্দুর, যুদ্ধজারি

মুকুল রায় ইস্যুতে এবার আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু হুঙ্কার ছাড়লেন মুকুল রায় ইস্যুতে তৃণমূলের কাণ্ডকারখানা তিনি সারা দেশকে অবহিত করবেন।

মুকুল রায় ইস্যুতে এবার আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু হুঙ্কার ছাড়লেন মুকুল রায় ইস্যুতে তৃণমূলের কাণ্ডকারখানা তিনি সারা দেশকে অবহিত করবেন। শুধু দিল্লির দলবারে নয়, তিনি প্রতিটি রাজ্যকে জানাবেন কোন উপায় অবলম্বন করে তৃণমূল মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করেছে।

Recommended Video

পিএসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া

মুকুলের পিএসি চেয়ারম্যান ইস্যুতে শুভেন্দু

মুকুলের পিএসি চেয়ারম্যান ইস্যুতে শুভেন্দু

শুভেন্দু বলেন, তৃণমূলে যোগ দিয়েও মুকুল রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন। আমরা ছ-জনের নাম সুপারিশ করেছিলাম। আর মুকুল রায়ের নাম সুপারিশ করেছিলেন তৃণমূল সমর্থিত নির্দল বিধায়ক রুডেন লেপচা। অথচ অধ্যক্ষ তাঁর অর্ডারে লিখেছেন বিজেপির প্রস্তাবিত সাতজনের মধ্যে থেকে একজন মুকুল রায়কে বেছে নেওয়া হয়েছে।

মুকুল তৃণমূল নেতা, প্রমাণ হাতে তৈরি শুভেন্দু

মুকুল তৃণমূল নেতা, প্রমাণ হাতে তৈরি শুভেন্দু

তৃণমূল ক্ষমতার জোরে মুকুল রায়কে বিজেপি বিধায়ক বলে চালিয়ে ওই পদ হাতাতে চেয়েছে। কিন্তু মুকুল রায় যে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উত্তরীয় পরে তৃণমূলে যোগ দিয়েছেন সেই ভিডিও রয়েছে। ভিডিও রয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া গঙ্গাধর শর্মার হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার ভিডিও।

লিখিত অভিযোগ জানাবেন শুভেন্দু

লিখিত অভিযোগ জানাবেন শুভেন্দু

এরপরই শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হয়ে পুরো বিষয়টি আমরা লিখিতভাবে দিয়েছি। তাঁর হস্তক্ষেপ দাবি করেছি। এই বিষয়টি অবহিত করা হয়েছ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকেও। তাঁর সঙ্গে টেলিফোনে একপ্রস্থ কথাও বলেছেন শুভেন্দু। তাঁর কাছেও লিখিত অভিযোগ জানাবেন শুভেন্দু।

তৃণমূল-বিরোধী ঝড় তুলতে চায় বিজেপি

তৃণমূল-বিরোধী ঝড় তুলতে চায় বিজেপি

শুভেন্দু এই বিষয়টি জানাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও। এখানেই শেষ নয়, দেশব্যাপী তিনি ছড়িয়ে দেবেন তৃণমূলের এই কীর্তিকাহিনী। বিভিন্ন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শাসকদলের পরিষদীয় দলনেতা ও বিরোধী দলনেতাদেরও বিষয়টি অবহিত করবেন শুভেন্দু। পিএসির চেয়ারম্যান মুকুল রায় ইস্যুতে দেশে তৃণমূল-বিরোধী ঝড় তুলতে চায় বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+