বামকে নিঃশেষিত করতে ‘গেমপ্ল্যান’ শুভেন্দুর! একুশে ২০০-র লক্ষ্য এখনও অধরাই

বামকে নিঃশেষিত করতে ‘গেমপ্ল্যান’ শুভেন্দুর! একুশে ২০০-র লক্ষ্য এখনও অধরাই

মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে নিঃশেষিত করেছেন, তাঁর 'ভাবশিষ্য' শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে সিপিএম তথা বামেদের নিঃশষিত করার পরিকল্পনা করছেন। বিজেপির সভায় দাঁড়িয়ে প্রকাশ্যে বামভোট চাইছেন শুভেন্দু। তাই এবার নির্বাচনে মোক্ষম জবাব দিতে হবে। বাম-নেতারা এবার এককাট্টা হচ্ছেন বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে।

বাম-কংগ্রেস পরে করবেন, এখন সবাই বিজেপি করুন

বাম-কংগ্রেস পরে করবেন, এখন সবাই বিজেপি করুন

শুভেন্দুর দাবি, বিজেপি ছাড়া কেউ তৃণমূলকে হারাতে পারবে না। তাই বামফ্রন্ট বা কংগ্রেস পরে করবেন। এখন সবাই বিজেপি করুন। বিজেপিকে ভোট দিন। শুভেন্দুর কথায় স্পষ্ট বামভোট ছাড়া শুধু রাম-ভোটে হারানো সম্ভব নয় তৃণমূলকে। কিন্তু শুভেন্দুকে পাল্টা দিয়েছেন বাম নেতারা। বিজেপির বিভেদের রাজনীতির সমালোচনা করেছেন তাঁরা।

বাম-কংগ্রেসের দাবি কেউ ভোট দেবেন না বিজেপিকে

বাম-কংগ্রেসের দাবি কেউ ভোট দেবেন না বিজেপিকে

একদা বামদুর্গ কেশপুর-চন্দ্রকোনা-গড়বেতায় গিয়ে বামভোটকে রামভোটে আনার দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই ঘোষণায় ক্ষুব্ধ বাম-কংগ্রেস। বাম-কংগ্রেসের দাবি কেউ ভোট দেবেন না বিজেপিকে। সুশান্ত ঘোষের কথায়, শুভেন্দু অধিকারী এক সময় দুই মেদিনীপুর ও জঙ্গলমহল থেকে লাল পতাকা মুছে দেওয়ার ডাক দিয়েছিলেন।

বাংলাকে বিজেপি ও তৃণমূল মুক্ত করবে বাম-কংগ্রেস জোট

বাংলাকে বিজেপি ও তৃণমূল মুক্ত করবে বাম-কংগ্রেস জোট

প্রদেশ কংগ্রেসের সদস্য সৌমেনর খানের কথায়, বিজেপি বিভেদের রাজনীতি করে। বাংলার মানুষের কাছে ওদের চরিত্র স্পষ্ট হয়ে গিয়েছে। মানুষ আর ওদের প্ররোচনায় পা দেবে না। বামভোট বা কংগ্রেসি ভোট আর রামে পড়বে না। মানুষের কাছে বিজেপির স্বরূপ প্রকাশ পেয়ে গিয়েছে। বাংলাকে বিজেপি ও তৃণমূল মুক্ত করবে বাম-কংগ্রেস জোটই।

বিজেপির পায়ের তলায় মাটি নেই, প্রমাণ দিচ্ছেন শুভেন্দু

বিজেপির পায়ের তলায় মাটি নেই, প্রমাণ দিচ্ছেন শুভেন্দু

রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূল যাতে ভোট ভাগাভাগির সুযোগ না পায়, সে কারণেই এসব বলছেন শুভেন্দু অধিকারী। কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা প্রবল শুভেন্দু বিরোধী। তিনি কটাক্ষ করেন, শুভেন্দুর কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপির পায়ের তলায় কোনও মাটি নেই। জেতার জন্য বাম-কংগ্রেসের কাছে ভোট ভিক্ষা করা ছাড়াও কোনও উপায় নেই।

বামে থাকলেও ভোট দিন রামে, শুভেন্দুর ‘আবদার’

বামে থাকলেও ভোট দিন রামে, শুভেন্দুর ‘আবদার’

রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েই বুঝতে পেরেছেন শুধু গেরুয়া ভোটব্যাঙ্কের ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয় হাসিল করা সম্ভব হবে না? তাই শুভেন্দু অধিকারী প্রায় প্রতি জনসভাতে গিয়ে বাম-ভোট ভিক্ষা করছেন। কোনও রাখঢাক না রেখেই তিনি বলছেন- বামে থাকলেও ভোট দিন রামে। ভোটের পর আবার বামফ্রন্ট করবেন।

২০০ আসনে জয়ের লক্ষ্যে বাম-কংগ্রেসের ভোট-ভিক্ষা

২০০ আসনে জয়ের লক্ষ্যে বাম-কংগ্রেসের ভোট-ভিক্ষা

বিজেপি এবার ২০০ আসনে জেতার লক্ষ্যমাত্রা নিয়ে বাংলার ভোট-ময়দানে নেমেছে। সেই ২০০ আসনে জয়ের লক্ষ্যে নেমে শুভেন্দু অধিকারীকে জোরদার প্রচার শুরু করেছেন। প্রতিদিনই তিনি চষে বেড়াচ্ছেন বাংলার ভোট ময়দান। সেখানে যেমন মমতা-অভিষেককে নিত্য বিঁধছেন, তেমনই ভোট অঙ্ক কষে তিনি কোথাও সংখ্যালঘু তাস খেলছেন, আবার কোথাও তিনি বামভোট ভিক্ষা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+