বাঁকুড়ায় আক্রান্ত বিজেপি বিধায়ক, গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী
এবার বাঁকুড়ায় আক্রান্ত বিজেপি (bjp) বিধায়ক (mla)। দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে ফেরার পথে মানিকবাজারে সোনামুখির (sonamukhi) বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির (dibakar gharami) ওপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় তৃণমূ
এবার বাঁকুড়ায় আক্রান্ত বিজেপি (bjp) বিধায়ক (mla)। দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে ফেরার পথে মানিকবাজারে সোনামুখির (sonamukhi) বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির (dibakar gharami) ওপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় তৃণমূলের (trinamool congress) বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করে বিবৃতি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। যদিও তা অস্বীকার করেছে তৃণমূল।

রাতে গাড়িতে হামলার অভিযোগ
রবিবার রাতে বাড়ি ফেরার পথে মানিকবাজার এলাকায় সোনামুখির বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ি ঘিরে চলে গো-ব্যাক স্লোগান। বিধায়কের ওপরে হামলার চেষ্টা হলে, নিরাপত্তারক্ষীদের তৎপরতায় রক্ষা পান তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে সন্ধের মানিকবাজার পঞ্চায়েত এলাকায় কাষ্ঠসাঙা গ্রামে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে ফিরছিলেন তিনি। ফেরার পথে মানিকবাজারেই হামলার মুখে পড়েন তিনি।

বিধায়কের অভিযোগ
বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপরে লাঠি নিয়ে হামলার চেষ্টা করে। তাঁকে গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। নিরাপত্তারক্ষীরা তৎপরতার সঙ্গে তাঁকে সেখান থেকে বের করে নিয়ে চলে যান। কিন্তু বিধায়কের সঙ্গে থাকা বিজেপি কর্মীদের ওপরে হামলা চালানো হয়। তাঁদের কারও মাথা ফাটে, কারও হাতে-পায়ে চোট লাগে।

দুপক্ষের সংঘর্ষ
বিজেপির তরফে অভিযোগ তৃণমূলের তরফে হামলা করা হয়েছে। যার জেরে তাদের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন। তাঁদের সোনামুখি স্বাস্থ্যকেন্দ্র এবং বাঁকুড়া সম্মিলনি মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। আক্রান্ত বিজেপি কর্মীদের প্রশ্ন বিজেপি করা কি অপরাধ, কেন তাঁদের এভাবে আক্রান্ত হতে হচ্ছে।

তৃণমূলের দাবি
জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা দাবি করেছেন, যা ঘটেছে তা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের পল। তাঁর প্রশ্ন ওই গ্রামে বিজেপি বিধায়ক কী করতে গিয়েছিলেন। তৃণমূল ওই ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নয় বলে দাবি করেছেন তিনি।

গর্জে উঠেছেন শুভেন্দু
এদিকে দলের বিধায়কের ওপরে হামলার ঘটনায় গর্জে উঠেছেন বিরোধী দলনেতাী শুভেন্দু অধিকারী। তিনি টুইট করে বলেছেন, মানিকবাজার পঞ্চায়েত এলাকায় সোনামুখির বিজেপির বিধায়ক দিবাকর ঘরামির ওপরে হামলা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন দলীয় কর্মীর আহত হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। শুভেন্দু কটাক্ষ করে বলেছেন, একজন অবিধায়ক মুখ্যমন্ত্রীর জঙ্গলরাজে বিধায়কও নিরাপদ নন।












Click it and Unblock the Notifications